বিধি৪৭
Floor Area Ratio (FAR) সূচক নির্ণয়
ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫
মূল পাঠ: গেজেটের পৃষ্ঠা ১৩৪৫৯ (PDF-এর পাতা ৫১) খুলুন →
সারণি-৫: রাস্তার প্রশস্ততাভিত্তিক FAR (শিল্প ও গুদাম)
| শ্রেণি | ৪.৮৮ মি | ৬ মি | ৯ মি | ১২ মি | ১৮ মি | ২৪ মি বা বেশি |
|---|---|---|---|---|---|---|
| G1 (কম ঝুঁকির কারখানা) | — | ৩.০ | ৪.০ | ৪.৫ | ৫.৫ | ৫.৫ |
| G2 (সাধারণ ঝুঁকির কারখানা) | — | ৩.০ | ৪.০ | ৪.৫ | ৫.০ | ৫.৫ |
| H1 (কম দাহ্য গুদাম) | ১.০ | ২.০ | ২.৫ | ৩.৫ | ৪.৫ | ৫.০ |
| H2 (সাধারণ দাহ্য গুদাম) | — | ১.৫ | ২.০ | ৩.০ | ৪.০ | ৫.০ |
DAP-এর প্লটভিত্তিক FAR সারণিতেও (পরিশিষ্ট ৩.৫, ২০২৫ সংশোধনী) শিল্পকারখানার FAR এই বিধিমালা অনুযায়ী ধরা হয়। ৪.৮৮ মিটারের চেয়ে সরু রাস্তায় এই চার শ্রেণির জন্য কোনো FAR নেই, অর্থাৎ অনুমোদন মেলে না। শতভাগ অনাবাসিক ভবনে শুধু রাস্তাভিত্তিক FAR প্রযোজ্য। সারণির মান গেজেটের পাতা দেখে মিলিয়ে তোলা; সন্দেহ হলে মূল গেজেট দেখুন।
তথ্যসূত্র: ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫ (এস.আর.ও. নং ৪৬৯-আইন/২০২৫, তারিখ ১১ ডিসেম্বর ২০২৫), বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, ১৪ ডিসেম্বর ২০২৫, পৃষ্ঠা ১৩৪৫৯। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।