দ্বিতীয় তফসিল — নোটিশ দানযোগ্য ব্যাধির তালিকা
পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, ২৮ ফেব্রুয়ারি ২০১৯, পৃষ্ঠা ৭৩৪৫–৭৩৪৬ · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ১৯ অক্টোবর ২০২৬
নোটিশ দানযোগ্য ব্যাধির তালিকা
[ধারা ৯২ এর দফা (ক) দ্রষ্টব্য]
| ক্রমিক নং | ব্যাধি |
|---|---|
| ১। | সীসাজাত বিষক্রিয়া; |
| ২। | সীসা টেরাক থাইলজাত বিষক্রিয়া; |
| ৩। | ফসফরাসজাত বিষক্রিয়া; |
| ৪। | পারদজাত বিষক্রিয়া; |
| ৫। | অভ্রজাত বিষক্রিয়া; |
| ৬। | আর্সেনিকজাত বিষক্রিয়া; |
| ৭। | সুরা ঘটিত ধোঁয়ার বিষক্রিয়া; |
| ৮। | কার্বন-বাইসালফাইড জাত বিষক্রিয়া; |
| ৯। | বেনজিন বা উহার সদৃশ কোন বস্তুজাত বিষক্রিয়া; |
| ১০। | ক্রোমজাত ক্ষত; |
| ১১। | অ্যানথ্রাক্স; |
| ১২। | সিলিকোসিস; |
| ১৩। | হেলোজেনস্-জাত বিষক্রিয়া; |
| ১৪। | এক্স-রে অথবা রেডিয়াম বা অন্য কোন তেজস্ক্রিয় পদার্থজনিত কারণে দৈহিক বিকার; |
| ১৫। | চামড়ায় প্রাথমিক এপিথিলমেটোস ক্যান্সার; |
| ১৬। | বিষক্রিয়া জনিত রক্তহীনতা; |
| ১৭। | বিষাক্ত বস্তু হইতে উদ্ভূত বিষক্রিয়াজনিত জন্ডিস; |
| ১৮। | খনিজ তেল এবং খনিজ তেল মিশ্রিত কোন যৌগিক পদার্থের কারণে উদ্ভূত তৈলাক্ত ব্রণ অথবা চর্ম প্রদাহ; |
| ১৯। | বাইস্সাইওনসিস; |
| ২০। | এ্যাসবেসটসিস্; |
| ২১। | রাসায়নিক পদার্থ এবং রংয়ের প্রত্যক্ষ সংস্পর্শে আসার কারণে উদ্ভূত পেশাগত বা স্পর্শজনিত চর্ম প্রদাহ; |
| ২২। | উচ্চ শব্দজনিত বধিরতা; |
| ২৩। | ব্যারিল্লিয়ামজাত বিষক্রিয়া; |
| ২৪। | কার্বন-মনোক্সাইড; |
| ২৫। | কয়লা খনি শ্রমিকগণের ফিউমো কনিওসিস্; |
| ২৬। | ফসজেনজাত বিষক্রিয়া; |
| ২৭। | পেশাগত ক্যান্সার; |
| ২৮। | আইসোসিয়েনাটিস জাত বিষক্রিয়া; |
| ২৯। | বিষক্রিয়াজাত বৃক্ক প্রদাহ; |
| ৩০। | কম্পনজনিত পেশাগত ব্যাধি। |
সংশ্লিষ্ট ধারা: ধারা ৯২
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), তফসিল — বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, ২৮ ফেব্রুয়ারি ২০১৯, পৃষ্ঠা ৭৩৪৫–৭৩৪৬। গেজেটে বানান "তপশিল"। যাচাই: ১৯ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)