RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
শ্রম আইন
হোম · শ্রম আইন · EPZ · আইনের তফসিল · পঞ্চম তফসিল

পঞ্চম তফসিল — কতিপয় ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ

পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, ২৮ ফেব্রুয়ারি ২০১৯, পৃষ্ঠা ৭৩৫১ · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ১৯ অক্টোবর ২০২৬

পঞ্চম তফসিল

কতিপয় ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ

[ধারা ৭৪ দ্রষ্টব্য]

ধারা ৭৪ ও অষ্টম অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে কতিপয় ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ

জখম প্রাপ্ত শ্রমিক বা কর্মচারীর মাসিক মজুরি বা বেতন স্তরক্ষতিপূরণের পরিমাণ — মৃত্যুজনিত কারণেক্ষতিপূরণের পরিমাণ — স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার কারণেঅস্থায়ী অক্ষমতার কারণে মাসিক অর্থ হিসাবে প্রদত্ত ক্ষতিপূরণের পরিমাণ
শ্রমিক বা কর্মচারীর মাসিক মূল মজুরি যাহাই হউক না কেনটাঃ ২,০০,০০০টাঃ ২,৫০,০০০অক্ষমতার মেয়াদকালের জন্য, অথবা ১ (এক) বৎসর পর্যন্ত, যাহা কম হইবে, ক্ষতিপূরণ প্রদান করা হইবে।
উক্তরূপ ক্ষতিপূরণ প্রথম দুই মাসের জন্য সম্পূর্ণ মাসিক মজুরি বা বেতন, পরবর্তী দুই মাসের জন্য মাসিক মজুরি বা বেতনের দুই-তৃতীয়াংশ এবং তৎপরবর্তী মাসগুলির জন্য মাসিক মজুরি বা বেতনের অর্ধেক হারে প্রদান করা হইবে।
দীর্ঘকাল স্থায়ী পেশাগত ব্যাধির ক্ষেত্রে অক্ষমতার জন্য ক্ষতিপূরণ মাসিক মজুরি বা বেতনের অর্ধেক হারে অক্ষমতার মেয়াদকালে প্রদান করা হইবে, তবে এই মেয়াদ কোন ক্ষেত্রেই ২ (দুই) বৎসরের অধিক হইবে না।

সংশ্লিষ্ট ধারা: ধারা ৭৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), তফসিল — বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, ২৮ ফেব্রুয়ারি ২০১৯, পৃষ্ঠা ৭৩৫১। গেজেটে বানান "তপশিল"। যাচাই: ১৯ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)