RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
শ্রম আইন
হোম · শ্রম আইন · EPZ · আইনের তফসিল · তৃতীয় তফসিল

তৃতীয় তফসিল — পেশাগত ব্যাধির তালিকা

পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, ২৮ ফেব্রুয়ারি ২০১৯, পৃষ্ঠা ৭৩৪৭–৭৩৪৯ · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ১৯ অক্টোবর ২০২৬

তৃতীয় তফসিল

পেশাগত ব্যাধির তালিকা

[ধারা ৭৩ দ্রষ্টব্য]

ক-অংশ

ক্রমিক নংপেশাগত ব্যাধিচাকরি
০১।এ্যানথ্রাক্স

যে কোন চাকরি যাহা-

(ক) উল, চুল, শক্ত ক্ষুদ্র লোম, জন্তুর মৃতদেহ অথবা পরিত্যক্ত অংশ নিয়া কাজ করিতে হয়;

(খ) এ্যানথ্রাক্স রোগে আক্রান্ত কোন জন্তু সংক্রান্ত কাজ করিতে হয়; অথবা

(গ) কোন পণ্য দ্রব্য উঠানো-নামানো অথবা পরিবহনের সংগে সংশ্লিষ্ট কাজ করিতে হয়।

০২।সংকুচিত বায়ুজনিত অসুস্থতা এবং ইহার পরিণাম।সংকুচিত বায়ুতে কোন প্রক্রিয়া চালানোর কাজ।
০৩।সীসা টেট্রাএথিলজাত বিষক্রিয়া।সীসা টেট্রাএথিল ব্যবহার করা হয় এমন কোন প্রক্রিয়ার কোন কাজ।
০৪।নাইট্রাস ধোঁয়াজাত বিষক্রিয়া।নাইট্রাস ধোঁয়ার সম্মুখে উন্মুক্ত হইতে হয় এমন কোন প্রক্রিয়ায় কাজ।
০৫।ম্যাংগানিজজাত বিষক্রিয়া।ম্যাংগানিজ অথবা ম্যাংগানিজ মিশ্রিত কোন বস্তু অথবা ম্যাংগানিজ আছে এমন কোন বস্তু ব্যবহার করা, নাড়া-চাড়া করা, অথবা উহা হইতে উত্থিত ধোঁয়া, ধূলা বা বাষ্পের সম্মুখে উন্মুক্ত হইতে হয় এমন কোনো কাজ করা।
০৬।কার্বন-বাইসালফাইড জাত বিষক্রিয়া।কার্বন-বাই সালফাইড, অথবা কার্বন-বাই সালফাইড মিশ্রিত কোন বস্তু অথবা কার্বন-বাইসালফাইড আছে এমন কোন বস্তু ব্যবহার করা, অথবা নাড়া-চাড়া করা অথবা উহা হইতে উত্থিত ধোঁয়া বা বাষ্পের সম্মুখে উন্মুক্ত হইতে হয় এমন কোন কাজ করা।
০৭।টেট্রাক্লোরিথিনজাত বিষক্রিয়া।টেট্রাক্লোরিথিন আছে এমন কোন বস্তু ব্যবহার করা বা নাড়া-নাড়া করা, অথবা উহা আছে এরূপ কোন বাষ্প বা ধোঁয়ার সম্মুখীন হইতে হয় এমন কোন কাজ করা।
০৮।কীটনাশকজাত বিষক্রিয়া।কীটনাশক ঔষধ ছড়ানোর কোন কাজ।

খ-অংশ

ক্রমিক নংপেশাগত ব্যাধিচাকরি
০৯।লেপটোসপিরা ইকটেরো হিমো রেজিকাজাত সংক্রমণ।ইঁদুর অধ্যুষিত স্থানে কাজ করা।
১০।ডিনিট্রোফেনল বা হোমেলগজাত বিষক্রিয়া।ডিনিট্রোফেনল বা উহার সদৃশ কোন বস্তু ব্যবহার বা নাড়া-চাড়া করা অথবা উহা হইতে উত্থিত ধোঁয়া বা বাষ্পের সম্মুখীন হইতে হয় এরূপ কোনো কাজ করা।
১১।ট্রাইক্রিসিল ফসফেটজাত বিষক্রিয়া।ট্রাইক্রিসিল ফসফেট আছে এমন কোন বস্তু ব্যবহার বা নাড়া-চাড়া করা অথবা উহা হইতে উত্থিত ধোঁয়া বা বাষ্পের সম্মুখীন হইতে হয় এরূপ কোন কাজ করা।
১২।ক্রোমজাত ক্ষত বা ইহার পরিণাম।ক্রোমজাত এসিড, ক্রোমেট অথবা এমোনিয়ামের বাইক্রোমেট, পটাশিয়াম, সোডিয়াম অথবা দস্তা অথবা এসব বস্তু দ্বারা তৈরি বস্তু বা মিশ্রণ ব্যবহার করা বা নাড়া-চাড়া করার কাজ।
১৩।গলিত কাচ বা গলিত বা উত্তপ্ত ধাতু হইতে বিচ্ছুরিত আলোকচ্ছটা বা চোখ ঝলসানো আলোক হইতে সংক্রমণ।গলিত কাঁচ বা গলিত বা উত্তপ্ত ধাতু হইতে বিচ্ছুরিত আলোকচ্ছটা বা চোখ ঝলসানো আলোর সম্মুখে ঘন ঘন বা দীর্ঘক্ষণ থাকিতে হয় এমন কোন কাজ।
১৪।বেরিল্লিয়ামজাত বিষক্রিয়া।বেরিল্লিয়াম অথবা বেরিল্লিয়াম মিশ্রিত কোন বস্তু অথবা বেরিল্লিয়াম আছে এমন কোন বস্তু ব্যবহার করা, নাড়া-চাড়া করা অথবা উহা হইতে উত্থিত ধোঁয়া, ধুলা বা বাষ্পের সম্মুখে উন্মুক্ত হইতে হয়, এমন কোন কাজ করা।
১৫।নাকের ঝিল্লির শেশ্লষ্মায় কারসিনোমা বা বাতাসের সঙ্গে সাইনাস অথবা ব্রাংকাসবা ফুসফুসের প্রাথমিক কারসিনোমো।এমন কোন কারখানায় কাজ যেখানে গ্যাস সংযুক্ত নিকেলের সংমিশ্রণ বিগলন করিয়া নিকেল প্রস্তুত করা হয় এবং উক্তরূপ প্রক্রিয়া বা তৎসংক্রান্ত অন্য কোন প্রক্রিয়া পরিচালনার জন্য কোন ভবনে কাজ করার প্রয়োজন হয়।
১৬।মূত্র থলির পেপিলোমা।

(ক) এমন কোন ভবনে কাজ যেখানে বাণিজ্যিক উদ্দেশ্যে নিম্নলিখিত জিনিষ প্রস্তুত হয়, যথা :-

(১) আলফা-রেপথাইলামাইন, বেটান্যাপথাইলামাইন, অথবা বেনজিডাইন, অথবা ইহাদের কোন লবণ;

২) অরামাইন অথবা মেজেনটা;

(খ) প্যারা (ক)(১) এ উল্লিখিত কোন বস্তু ব্যবহার বা নাড়া-চাড়া করার কাজ, অথবা উক্তরূপ কোন জিনিষ ব্যবহৃত হয় অথবা বাহির হয় এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।

১৭।সীসাজাত বিষক্রিয়া অথবা ইহার পরিণাম (সীসা-টেট্রা-এথিলজাত বিষক্রিয়া ব্যতীত)।সীসা-টেট্রাএথিল ব্যতীত, সীসা বা ইহার দ্বারা উৎপাদিত বা সংমিশ্রিত কোন জিনিষের ব্যবহার হয় এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।
১৮।ফসফরাসজাত বিষক্রিয়া অথবা ইহার পরিণাম।ফসফরাস বা ইহার দ্বারা উৎপাদিত বা সংমিশ্রিত কোন জিনিষের ব্যবহার হয় এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।
১৯।পারদজাত বিষক্রিয়া বা ইহার পরিণাম।পারদ বা ইহার দ্বারা উৎপাদিত বা সংমিশ্রিত কোন জিনিষের ব্যবহার হয় এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।
২০।বেনজিন এবং ইহার সদৃশ পদার্থজাত বিষক্রিয়া অথবা ইহার পরিণাম।বেনজিন অথবা ইহার সদৃশ কোন বস্তু নাড়া-চাড়া, এবং বেনজিন অথবা উহার সদৃশ বস্তু প্রস্তুত হয় বা ব্যবহার হয় এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।
২১।আর্সেনিকজাত বিষক্রিয়া বা ইহার পরিণাম।আর্সেনিক বা ইহার সংমিশ্রণ উৎপন্ন হয়, ছাড়া হয় অথবা ব্যবহার হয়-এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।
২২।এক্স-রে, রেডিয়াম বা অন্য কোন তেজস্ক্রিয় পদার্থ জনিত কারণে দৈহিক বিকার।এক্স-রে, অথবা রেডিয়াম বা অন্য কোন তেজস্ক্রিয় পদার্থের সম্মুখে উন্মুক্ত হইতে হয়, এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।
২৩।চামড়ায় প্রাথমিক এপিথিলমেটোস ক্যান্সার।আলকাতরা, পিচ, বিটুমিন, খনিজ তৈল, প্যারাফিন অথবা ইহাদের কোন সংমিশ্রণ, বা উৎপন্ন দ্রব্য অথবা উহাদের কোন বর্জ্য দ্রব্যের ব্যবহার ও নাড়া-চাড়া করিতে হয়-এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।
২৪।সিলিকসিস্।সিলিকা সংমিশ্রিত আছে এরূপ কোন ধূলা-বালিতে শ্বাস নেওয়ার সম্মুখীন হইতে হয়-এরূপ কোন প্রক্রিয়ায় কাজ।

সংশ্লিষ্ট ধারা: ধারা ৭৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), তফসিল — বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, ২৮ ফেব্রুয়ারি ২০১৯, পৃষ্ঠা ৭৩৪৭–৭৩৪৯। গেজেটে বানান "তপশিল"। যাচাই: ১৯ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)