RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
শ্রম আইন
হোম · শ্রম আইন · EPZ · আইনের তফসিল · প্রথম তফসিল

প্রথম তফসিল — স্থায়ী আংশিক অক্ষমতা সৃষ্টিকারী বলিয়া গণ্য জখমের তালিকা

পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, ২৮ ফেব্রুয়ারি ২০১৯, পৃষ্ঠা ৭৩৪১–৭৩৪৪ · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ১৯ অক্টোবর ২০২৬

প্রথম তফসিল

স্থায়ী আংশিক অক্ষমতা সৃষ্টিকারী বলিয়া গণ্য জখমের তালিকা

[ধারা ২(২), (৫৩) এবং ধারা ৭৪ দ্রষ্টব্য]

ক্রমিক নংজখমের বর্ণনাউপার্জন ক্ষমতা হানির শতাংশ
১।উভয় হাত হারানো বা উপরের অংশ হইতে কাটিয়া ফেলা-১০০
২।এক হাত বা এক পা হারানো-১০০
৩।উভয় চোখের দৃষ্টি শক্তি এমন পরিমাণে হারানো যাহা দৃষ্টি শক্তির প্রয়োজন হয় এরূপ কোন কাজ করিতে দাবীদারকে অক্ষম করিয়া ফেলে-১০০
৪।উভয় পা বা উরু কাটিয়া ফেলা অথবা এক পাশের পা বা উরু কাটিয়া ফেলা এবং যে কোন পা হারানো-১০০
৫।মুখাবয়বের মারাত্মক বিকৃতি-১০০
৬।সম্পূর্ণ বধিরতা-১০০

কাটিয়া ফেলার ঘটনা-উপরের অংশ (যে কোন বাহু)

ক্রমিক নংজখমের বর্ণনাউপার্জন ক্ষমতা হানির শতাংশ
৭।কাঁধের জোড়া পর্যন্ত কাটিয়া ফেলা-৮০
৮।কাঁধের নীচে এমনভাবে কাটিয়া ফেলা যেখানে কাটার পর অবশিষ্ট অংশ এ্যাক্রোমিয়নের অগ্রভাগ হইতে ২০ সেন্টিমিটারের কম থাকে-৭০
৯।এ্যাক্রোমিয়নের অগ্রভাগের ২০ সেন্টিমিটার হইতে অলিক্রেননের অগ্রভাগের ১১ সেন্টিমিটারের কম পর্যন্ত কাটিয়া ফেলা-৬০
১০।এক হাত অথবা বৃদ্ধাংগুলি এবং এক হাতের চারটি আংগুল হারানো অথবা অলিক্রেননের অগ্রভাগের ১১ সেন্টিমিটার নীচ হইতে কাটিয়া ফেলা-৬০
১১।বৃদ্ধাংগুলি হারানো-৩০
১২।বৃদ্ধাংগুলি এবং ইহার হাড় হারানো-৩০
১৩।এক হাতের চারটি আংগুল হারানো-৫০
১৪।এক হাতের তিনটি আংগুল হারানো-৩০
১৫।এক হাতের দুইটি আংগুল হারানো-২০
১৬।বৃদ্ধাংগুলির হাড়ের শেষ অংশ হারানো-১০

কাটিয়া ফেলার ঘটনা-নীচের অংশ

ক্রমিক নংজখমের বর্ণনাউপার্জন ক্ষমতা হানির শতাংশ
১৭।উভয় পায়ের পাতা কাটিয়া ফেলা-৯০
১৮।উভয় পায়ের পাতা প্রক্সিম্যাল হইতে পায়ের গোড়ালি এবং আংগুলির ক্ষুদ্র হাড়ের গ্রন্থি পর্যন্ত কাটিয়া ফেলা-৮০
১৯।উভয় পায়ের সকল আংগুল পায়ের গোড়ালি হাড়ের সহিত আংগুলের ক্ষুদ্র হাড়ের গ্রন্থি সংযোগ পর্যন্ত হারানো-৪০
২০।প্রক্সিম্যাল হইতে প্রক্সিম্যাল ইন্টারফেলানজিয়েল গ্রন্থি পর্যন্ত উভয় পায়ের সকল আংগুল হারানো-৩০
২১।ডিস্টাল হইতে প্রক্সিম্যাল ইন্টারফেলানজিয়েল গ্রন্থি পর্যন্ত উভয় পায়ের সকল আংগুল হারানো-২০
২২।কোমরের নিম্নভাগ হইতে কাটিয়া ফেলা-৯০
২৩।কোমরের নিম্নভাগ হইতে এমনভাবে কাটিয়া ফেলা যাহাতে কাটিয়া ফেলার পর অবশিষ্ট অংশ যেন লম্বায় গ্রেট ট্রোচান্টারের অগ্রভাগ হইতে ১২.৫ সেন্টিমিটারের অধিক, কিন্তু মধ্য উরুর বাহিরে না হয়-৮০
২৪।কোমরের নিম্নভাগ হইতে এমনভাবে কাটিয়া ফেলা যাহাতে কাটিয়া ফেলার পর অবশিষ্ট অংশ যেন লম্বায় গ্রেট ট্রোচান্টারের অগ্রভাগ হইতে ১২.৫ সেন্টিমিটারের অধিক না হয়৭০
২৫।মধ্য উরু হইতে হাটুর নীচে ৯ সেন্টিমিটার পর্যন্ত কাটিয়া ফেলা-৬০
২৬।হাঁটুর নীচে এমনভাবে কাটিয়া ফেলা যাহাতে অবশিষ্টাংশ ৯ সেন্টিমিটারের বেশী কিন্তু ১২.৫ সেন্টিমিটারের অধিক না হয়-৫০
২৭।হাঁটুর নীচে এমনভাবে কাটিয়া ফেলা যাহাতে অবশিষ্টাংশ ১২.৫ সেন্টিমিটারের অধিক হয়-৪০
২৮।এক পায়ের পাতা কাটিয়া ফেলা যাহাতে উহা দ্বারা দাঁড়ানো সম্ভব না হয়-৩০
২৯।প্রক্সিম্যাল হইতে পায়ের গোড়ালির হাড়ের সহিত আংগুলের ক্ষুদ্র হাড়ের গ্রন্থি পর্যন্ত এক পায়ের পাতা কাটিয়া ফেলা-৩০
৩০।পায়ের গোড়ালির হাড়ের সহিত আংগুলের ক্ষুদ্র হাড়ের গ্রন্থি পর্যন্ত এক পায়ের সকল আংগুল হারানো-২০

অন্যান্য জখম

ক্রমিক নংজখমের বর্ণনাউপার্জন ক্ষমতা হানির শতাংশ
৩১।কোন জটিলতা ছাড়া এক চোখ হারানো, অন্য চোখ স্বাভাবিক-৪০
৩২।কোন জটিলতা বা চোখের মনির বিকৃতি ছাড়াই এক চোখের দৃষ্টিশক্তি হারানো, অন্য চোখ স্বাভাবিক-৩০

ডান বা বাম হাতের আংগুল (তর্জনী আংগুল)

ক্রমিক নংজখমের বর্ণনাউপার্জন ক্ষমতা হানির শতাংশ
৩৩।সম্পূর্ণ-১৪
৩৪।দুইটি ক্ষুদ্র অস্থি-১১
৩৫।আংগুলের একটি হাড়-৯
৩৬।হাড় না হারাইয়া আংগুলের অগ্রভাগ কাটিয়া ফেলা-৫

(মধ্যম আংগুল)

ক্রমিক নংজখমের বর্ণনাউপার্জন ক্ষমতা হানির শতাংশ
৩৭।সম্পূর্ণ-১২
৩৮।দুইটি ক্ষুদ্র অস্থি-৯
৩৯।একটি হাড়-৭
৪০।হাড় না হারাইয়া আংগুলের অগ্রভাগ কাটিয়া ফেলা-৫

(অনামিকা অথবা কনিষ্ঠ আংগুল)

ক্রমিক নংজখমের বর্ণনাউপার্জন ক্ষমতা হানির শতাংশ
৪১।সম্পূর্ণ-৭
৪২।দুইটি ক্ষুদ্র অস্থি-৬
৪৩।একটি হাড়-৫
৪৪।হাড় না হারাইয়া আংগুলের অগ্রভাগ কাটিয়া ফেলা-৫

ডান বা বাম পায়ের আংগুল-(বৃদ্ধাংগুল)

ক্রমিক নংজখমের বর্ণনাউপার্জন ক্ষমতা হানির শতাংশ
৪৫।পায়ের পাতার অস্থির সংগে আঙ্গুলের ছোট অস্থির গ্রন্থি পর্যন্ত১০
৪৬।ক্ষুদ্র অস্থির কিছু অংশ হারানোসহ, আংশিক-৩

(অন্য আংগুল)

ক্রমিক নংজখমের বর্ণনাউপার্জন ক্ষমতা হানির শতাংশ
৪৭।পায়ের পাতার অস্থির সংগে আঙ্গুলের ছোট অস্থির গ্রন্থি পর্যন্ত৩
৪৮।ক্ষুদ্র অস্থির কিছু অংশ হারানোসহ, আংশিক-১

(বৃদ্ধাংগুলি ছাড়া এক পায়ের দুইটি আংগুল)

ক্রমিক নংজখমের বর্ণনাউপার্জন ক্ষমতা হানির শতাংশ
৪৯।পায়ের পাতার অস্থির সংগে আঙ্গুলের ছোট অস্থির গ্রন্থি পর্যন্ত৫
৫০।ক্ষুদ্র অস্থির কিছু অংশ হারানোসহ, আংশিক-২

(বৃদ্ধাংগুলি ছাড়া এক পায়ের তিনটি আংগুল)

ক্রমিক নংজখমের বর্ণনাউপার্জন ক্ষমতা হানির শতাংশ
৫১।পায়ের পাতার অস্থির সংগে আঙ্গুলের ছোট অস্থির গ্রন্থি পর্যন্ত৬
৫২।ক্ষুদ্র অস্থির কিছু অংশ হারানোসহ, আংশিক-৩

(বৃদ্ধাংগুলি ছাড়া এক পায়ের চারটি আংগুল)

ক্রমিক নংজখমের বর্ণনাউপার্জন ক্ষমতা হানির শতাংশ
৫৩।পায়ের পাতার অস্থির সংগে আঙ্গুলের ছোট অস্থির গ্রন্থি পর্যন্ত৯
৫৪।ক্ষুদ্র অস্থির কিছু অংশ হারানোসহ, আংশিক-৫

সংশ্লিষ্ট ধারা: ধারা ২ · ধারা ৭৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), তফসিল — বাংলাদেশ গেজেট, অতিরিক্ত সংখ্যা, ২৮ ফেব্রুয়ারি ২০১৯, পৃষ্ঠা ৭৩৪১–৭৩৪৪। গেজেটে বানান "তপশিল"। যাচাই: ১৯ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)