প্রথমে আপনার কারখানায় প্রযোজ্য আইন নির্বাচন করুন
নির্বাচিত আইন: আইন নির্বাচন করুন। বদলাতে ওপরের বোতাম চাপুন।
ছুটি
এই অধ্যায় শেষে আপনি পারবেন
- পাঁচ ধরনের ছুটি ও প্রতিটির দিনসংখ্যা বলতে
- উপস্থিতির দিন থেকে অর্জিত ছুটি হিসাব করতে
- অর্জিত ছুটি নগদায়নের নিয়ম মানতে
- উৎসবের দিনে কাজ করালে ের পাওনা ঠিক করতে
- ছুটির আবেদন, রেজিস্টার ও উৎসব ছুটির তালিকা আইন অনুযায়ী রাখতে
1প্রারম্ভিক কেস

"আপা, ঈদের দিন শিপমেন্টের জন্য আমাকে ডেকেছিল। শুধু সেদিনের হাজিরা দেবে বলছে। আর কিছু কি পাব?"
এইচআর কর্মকর্তা হিসেবে আপনার উত্তর কী?
"আপা, ঈদের দিন শিপমেন্টের জন্য আমাকে ডেকেছিল। শুধু সেদিনের হাজিরা দেবে বলছে। আর কিছু কি পাব?"
এইচআর কর্মকর্তা হিসেবে আপনার উত্তর কী?
2এক নজরে
3চিত্রে ব্যাখ্যা
উৎসব ছুটি ধারা ১১৮(১)-এ ২০২৬ সালের সংশোধনে ১৩ দিন; বিধি ১১০ এখনো ১১ দিন বলে, তবে আইনই প্রাধান্য পায়। বিধি ১০৭ (২০২২ সংশোধন): অর্জিত ছুটির মজুরি = শেষ মাসের মোট মজুরি ( ও বোনাস বাদে) ÷ ৩০ × দিন।
ধারা ৫০–৫৩, বিধি ১১২–১১৫। বিধি ১১৩(৪): মালিক নিজের সুবিধামতো দিনে ছুটি দিয়ে পরে তা অর্জিত ছুটির সাথে সমন্বয় করতে পারবেন না।
✓ যা দিতে হবে
- ১ দিনের বিকল্প ছুটি (ধারা ১১৮(৩))
- ২ দিনের ক্ষতিপূরণমূলক মজুরি (ধারা ১১৮(৩))
- দিনটি দৈনিক ও সাপ্তাহিক কর্মঘণ্টার সীমার মধ্যে রাখা (অধ্যায় ৩)
- হাজিরা ও মজুরি রেকর্ডে আলাদা করে লেখা
✗ যা চলবে না
- শুধু সেদিনের সাধারণ মজুরি দিয়ে শেষ করা
- বিকল্প ছুটি না দিয়ে শুধু টাকা দেওয়া
- উৎসব ছুটি ১৩ দিনের কম ঘোষণা করা
- তালিকা ৩১ ডিসেম্বরের পরে বা পরিদর্শককে না পাঠিয়ে চালানো
উৎসব ছুটির তালিকা , না থাকলে অংশগ্রহণকারী কমিটির সাথে আলোচনা করে ঠিক করতে হয় (বিধি ১১০)।
✓ যা দিতে হবে
- ওই দিনের অব্যবহিত ৩০ দিনের মধ্যে ২ দিনের মজুরিসহ ক্ষতিপূরণ ছুটি (ধারা ৫৩(৩))
- ক্ষতিপূরণমূলক মজুরির দৈনিক হার: মূল মজুরি, মহার্ঘ ও এডহক ভাতা ÷ ৩০ (বিধি ১১৫(৫))
- দিনটি দৈনিক ও সাপ্তাহিক কর্মঘণ্টার সীমার মধ্যে রাখা
- হাজিরা ও ছুটির রেকর্ডে আলাদা করে লেখা
✗ যা চলবে না
- শুধু সেদিনের সাধারণ মজুরি দিয়ে শেষ করা
- ৩০ দিন পার করে ক্ষতিপূরণ ছুটি দেওয়া
- উৎসব ছুটি ১১ দিনের কম ঘোষণা করা
- তালিকা অতিরিক্ত মহাপরিদর্শককে না পাঠানো
তালিকা , না থাকলে অংশগ্রহণকারী কমিটির সাথে আলোচনা করে ৩১ ডিসেম্বরের মধ্যে (বিধি ১১৫)।
4কারখানার উদাহরণ
5আইন ও হিসাব
আইন ও বিধি কী বলে (BLA)
| আবেদন ও আদেশ | ধারা ১০: লিখিত আবেদন, ছুটিকালীন ঠিকানাসহ; ৭ দিনে বা ছুটি শুরুর ২ দিন আগে আদেশ, যেটি আগে; নামঞ্জুর হলে কারণসহ জানানো ও রেজিস্টারে লেখা। |
|---|---|
| নৈমিত্তিক ও পীড়া | ধারা ১১৫: ১০ দিন; ধারা ১১৬: ১৪ দিন, চিকিৎসকের প্রত্যয়নসহ; কোনোটিই জমা থাকে না। বিধি ১০৬: আগে-পরে সাপ্তাহিক বা উৎসব ছুটি যোগ করা যায়। |
| অর্জিত ছুটি | ধারা ১১৭: প্রাপ্তবয়স্ক ১৮ দিনে ১, কিশোর কারখানায় ১৪ দিনে ১; কারখানায় ৪০ দিন (কিশোর ৬০) পর্যন্ত জমা। বিধি ১০৭: উপস্থিতির দিন গোনা; বছরে একবার অর্ধেক পর্যন্ত নগদায়ন। |
| উৎসব ছুটি | ধারা ১১৮: ১৩ দিন; ছুটির দিনে কাজে ১ দিন বিকল্প ছুটি ও ২ দিনের ক্ষতিপূরণমূলক মজুরি। বিধি ১১০: ৩১ ডিসেম্বরের মধ্যে তালিকা, নোটিশ বোর্ডে ও পরিদর্শকের কাছে (বিধিতে "অন্যূন ১১ দিন" লেখা, আইনের ১৩ দিনই প্রযোজ্য)। |
| ছুটির মজুরি | ধারা ১১৯: আগের মাসের পূর্ণ সময়ের মজুরির দৈনিক গড়, ওভারটাইম ও বোনাস বাদে; ৪ দিনের বেশি বাৎসরিক ছুটিতে সম্ভব হলে আগেই মজুরি। ধারা ১১: চাকরি শেষে অব্যয়িত অর্জিত ছুটির মজুরি। |
| উৎসব ভাতা | বিধি ১১১(৫): টানা ১ বছর চাকরি হলে বছরে ২টি; প্রতিটি মাসিক মূল মজুরির অধিক নয়; মজুরির অতিরিক্ত। |
| রেকর্ড | বিধি ২৪: ছুটির রেজিস্টার ফরম-৯; বিধি ১০৮: ছুটির বহি শ্রমিকের সম্পত্তি, হারালে ১০ টাকায় কপি; বিধি ১০১(৬): ক্ষতিপূরণমূলক ছুটির রেজিস্টার ফরম-৩৩। |
আইন ও বিধি কী বলে (EPZ)
| পদ্ধতি | ধারা ৯: ছুটি ইংরেজি পঞ্জিকা বছরে গোনা; সরকার ঘোষিত ছুটিও ভোগ করা যায়; বেপজা ঘোষিত সাধারণ ছুটিতে মজুরি প্রাপ্য। |
|---|---|
| নৈমিত্তিক ও পীড়া | ধারা ৫০: ১০ দিন; ধারা ৫১: ১৪ দিন, চিকিৎসকের প্রত্যয়নসহ; কোনোটিই জমা থাকে না। বিধি ১১২: আগে-পরে সাপ্তাহিক বা উৎসব ছুটি যোগ করা যায়। |
| অর্জিত ছুটি | ধারা ৫২ ও বিধি ১১৩: ১৮ দিনে ১, উপস্থিতির দিন গোনা। বিধি ১১৪: সর্বশেষ বছরের ছুটি রেখে বাকিটা প্রতি বছর নগদায়ন; দৈনিক হার আগের মাসের মোট মজুরি ÷ ৩০। |
| উৎসব ছুটি | ধারা ৫৩: ১১ দিন; ছুটির দিনে কাজে ৩০ দিনের মধ্যে ২ দিনের মজুরিসহ ক্ষতিপূরণ ছুটি। বিধি ১১৫: ৩১ ডিসেম্বরের মধ্যে তালিকা, নোটিশ বোর্ডে ও অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে; ক্ষতিপূরণমূলক মজুরি ÷ ৩০। |
| উৎসব বোনাস | ধারা ৫৩(৪) ও বিধি ১১৬: প্রত্যেক স্থায়ী শ্রমিককে বছরে ২টি, প্রতিটি ১ মাসের মূল মজুরি; মুসলিম শ্রমিকের দুই ঈদে, অন্যদের নিজের বেছে নেওয়া ২টি প্রধান উৎসবে। |
| রেকর্ড | বিধি ১১৭: ছুটির রেজিস্টার ফরম-৪৬। বিধি ১১৮: একই পরিবারের শ্রমিকদের নৈমিত্তিক ছুটি সম্ভব হলে একই দিনে। |
6BLA বনাম EPZ
BLA বনাম EPZ: ছুটিতে পার্থক্য
| বিষয় | BLA | EPZ |
|---|---|---|
| উৎসব ছুটি | ১৩ দিন (ধারা ১১৮) | ১১ দিন (ধারা ৫৩) |
| উৎসবের দিনে কাজ | ১ দিন বিকল্প ছুটি + ২ দিনের ক্ষতিপূরণমূলক মজুরি | ৩০ দিনের মধ্যে ২ দিনের মজুরিসহ ক্ষতিপূরণ ছুটি |
| অর্জিত ছুটি জমা | কারখানায় ৪০ দিন পর্যন্ত | সর্বশেষ বছরেরটা রেখে বাকিটা প্রতি বছর নগদায়ন |
| নগদায়ন | শ্রমিক চাইলে, বছরে একবার, অর্ধেক পর্যন্ত | প্রতি বছর শেষে মালিক করবেন; মোট মজুরি ÷ ৩০ |
| উৎসব ভাতা বা বোনাস | ১ বছর চাকরিতে ২টি, প্রতিটি মূল মজুরির অধিক নয় (বিধি ১১১(৫)) | স্থায়ী শ্রমিকের ২টি, প্রতিটি ১ মাসের মূল মজুরি (ধারা ৫৩(৪)) |
| বদলি সাপ্তাহিক ছুটি | ৩ কর্মদিবসে | ৬ দিনে |
| একই যা | নৈমিত্তিক ১০ ও পীড়া ১৪ দিন, জমা হয় না; অর্জিত ছুটি ১৮ দিনে ১; ৩১ ডিসেম্বরের মধ্যে উৎসব ছুটির তালিকা | |
7মূল শিক্ষা
কর্মক্ষেত্রে প্রয়োগ সম্পন্ন হলে টিক দিন
- এ বছরের উৎসব ছুটির তালিকা গুনে দেখুন আইনের সংখ্যা পূরণ হয়েছে কিনা, আর পরিদর্শকের কাছে কপি গেছে কিনা
- পাঁচজন শ্রমিকের ছুটির রেজিস্টার থেকে অর্জিত ছুটি নিজে হিসাব করে মিলিয়ে নিন
- উৎসবের দিনে যাঁরা কাজ করেছেন তাঁদের পাওনা (ছুটি ও ) দেওয়া হয়েছে কিনা দেখুন
- পীড়া ছুটির প্রত্যয়নপত্র ফাইলে আছে কিনা যাচাই করুন
অডিটে যা ধরা পড়ে ও তার CAPBLA
DIFE-এর RMG কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।
- চেকলিস্ট ৬.১২★★ অতি গুরুত্বপূর্ণপর্ব ছুটির দিনে কাজের জন্যে শ্রমিকদের কি আইনের বিধান অনুযায়ী মজুরীসহ নির্দিষ্ট মেয়াদে ক্ষতিপূরণ ও বিকল্প ছুটি প্রদান করা হয়?
- যা ধরা পড়ে
- উৎসব ছুটি ১১ দিন দেওয়া হচ্ছে; উৎসবের দিনে কাজ করিয়ে বিকল্প ছুটি বা ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
- CAP
- বছরে ১৩ দিন মজুরিসহ উৎসব ছুটি দিন; উৎসবের দিনে কাজ করালে ১ দিনের বিকল্প ছুটি ও ২ দিনের ক্ষতিপূরণ মজুরি দিন (ধারা ১১৮)। বিধি ১১০-এ এখনো ১১ দিন লেখা আছে, কিন্তু আইন প্রাধান্য পায়, তাই অন্তত ১৩ দিন।
- প্রমাণ রাখুন
- বার্ষিক উৎসব ছুটির তালিকা, বিকল্প ছুটি ও ক্ষতিপূরণের রেকর্ড
- চেকলিস্ট ৬.১১★★ অতি গুরুত্বপূর্ণআইনের বিধান অনুযায়ী কি শ্রমিকদের ছুটি নগদায়নের সুবিধা প্রদান করা হয়?
- যা ধরা পড়ে
- বার্ষিক ছুটি হিসাব হয় না, নগদায়ন হয় না, বা ভুল হারে হয়।
- CAP
- ১ বছর চাকরির পর প্রতি ১৮ দিন কাজে ১ দিন বার্ষিক ছুটি (ধারা ১১৭(১)(ক)); কারখানায় ৪০ দিন পর্যন্ত জমে (ধারা ১১৭(৫)(ক))। শ্রমিক চাইলে বছর শেষে পাওনা ছুটির অর্ধেকের বেশি নয় এমন অংশ নগদায়ন, বছরে একবার; হিসাব: সর্বশেষ মাসের মোট মজুরি (অধিকাল ও বোনাস ছাড়া) ÷ ৩০ × দিন (বিধি ১০৭(২))। ছুটির রেজিস্টার ফরম-৯ অনুযায়ী (বিধি ২৪)।
- প্রমাণ রাখুন
- ফরম-৯ রেজিস্টার, নগদায়নের হিসাব ও পরিশোধের রেকর্ড
- চেকলিস্ট ৭.৩★★ অতি গুরুত্বপূর্ণএক বছর নিরবচ্ছিন্ন চাকরি পূর্ণকারী শ্রমিকদের বছরে দুটি উৎসব বোনাস প্রদান করা হয় কি?
- যা ধরা পড়ে
- এক বছর নিরবচ্ছিন্ন চাকরি করা শ্রমিককে দুটি উৎসব ভাতা দেওয়া হয়নি।
- CAP
- ১ বছর নিরবচ্ছিন্ন চাকরির পর বছরে ২টি উৎসব ভাতা দিন; প্রতিটি মাসিক মূল মজুরির বেশি হবে না, এবং তা মজুরির অতিরিক্ত (বিধি ১১১(৫))।
- প্রমাণ রাখুন
- উৎসব ভাতা পরিশোধের তালিকা ও স্বাক্ষর
অডিটে যা ধরা পড়ে ও তার CAPEPZ
বেপজার ইপিজেডস্থ শিল্প প্রতিষ্ঠান/কারখানা পরিদর্শন চেকলিস্টের প্রশ্ন ধরে: পরিদর্শন বা কমপ্লায়েন্স অডিটে এই অধ্যায়ের যে ঘাটতি সাধারণত ধরা পড়ে, তা ঠিক করার পদক্ষেপ (CAP, সংশোধনী কর্মপরিকল্পনা) আর ফাইলে কোন প্রমাণ রাখবেন। তারকা দেখায় চেকলিস্টে প্রশ্নটির গুরুত্ব।
- চেকলিস্ট ৬.১৩সাধারণউৎসব ছুটির দিনে কাজের জন্যে শ্রমিকদের আইনের বিধান অনুযায়ী মজুরি সহ নির্দিষ্ট মেয়াদে ক্ষতিপূরণ ও বিকল্প ছুটি প্রদান করা হয় কিনা?
- যা ধরা পড়ে
- উৎসব ছুটির তালিকা ঠিক করা হয়নি; উৎসবের দিনে কাজ করিয়ে ক্ষতিপূরণমূলক ছুটি দেওয়া হয়নি।
- CAP
- বছরে ১১ দিন পূর্ণ মজুরিসহ উৎসব ছুটি (ধারা ৫৩(১)); ৩১ ডিসেম্বরের মধ্যে শ্রমিক কল্যাণ সমিতির সাথে (না থাকলে অংশগ্রহণকারী কমিটি, তাও না থাকলে শ্রমিকদের সাথে) তালিকা ঠিক করে নোটিশ বোর্ডে দিন ও কপি অতিরিক্ত মহাপরিদর্শককে পাঠান (বিধি ১১৫)। উৎসবের দিনে কাজ করালে ৩০ দিনের মধ্যে ২ দিনের মজুরিসহ ক্ষতিপূরণমূলক ছুটি দিন (ধারা ৫৩(৩))।
- প্রমাণ রাখুন
- উৎসব ছুটির তালিকা ও প্রেরণের কপি, ক্ষতিপূরণমূলক ছুটির রেকর্ড
- চেকলিস্ট ৬.১২★★ অতি গুরুত্বপূর্ণআইনের বিধান অনুযায়ী শ্রমিকদের ছুটি নগদায়নের সুবিধা প্রদান করা হয় কিনা?
- যা ধরা পড়ে
- বছর শেষে বাড়তি অর্জিত ছুটি নগদায়ন হয় না, বা ভুল হারে হয়।
- CAP
- ১৮ দিন কাজে ১ দিন অর্জিত ছুটি (ধারা ৫২)। সর্বশেষ বছরের ছুটি জমা রেখে বাকিটা প্রতি বছর শেষে নগদায়ন করুন (বিধি ১১৪(১)); হিসাব: আগের মাসের মোট মজুরি (মূল + বাড়িভাড়া + চিকিৎসা ভাতা) ÷ ৩০ (বিধি ১১৪(২)); ছুটির রেজিস্টার ফরম-৪৬ অনুযায়ী (বিধি ১১৭)।
- প্রমাণ রাখুন
- ফরম-৪৬ রেজিস্টার, নগদায়নের হিসাব
- চেকলিস্ট ৬.১৪সাধারণবিধি মোতাবেক উৎসব বোনাস প্রদান করা হয় কিনা?
- যা ধরা পড়ে
- উৎসব বোনাস দেওয়া হয়নি, বা কম দেওয়া হয়েছে।
- CAP
- স্থায়ী শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে নিজ ধর্মের উৎসবের আগে ২ মাসের মূল মজুরির সমান উৎসব বোনাস দিন (ধারা ৫৩(৪)); প্রতিটি বোনাস ১ মাসের মূল মজুরি; মুসলিম শ্রমিকের জন্য দুই ঈদ, অন্যরা লিখিতভাবে নিজ ধর্মের প্রধান ২টি উৎসব বেছে নেবেন (বিধি ১১৬)।
- প্রমাণ রাখুন
- বোনাস পরিশোধের তালিকা ও স্বাক্ষর
8কুইজ
অধ্যায় ৫ কুইজ
শিক্ষাধীনসহ যে কোনো ব্যক্তি, যিনি সরাসরি বা ঠিকাদারের মাধ্যমে মজুরির বিনিময়ে দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি, ব্যবসা উন্নয়নমূলক বা করণিক কাজে নিযুক্ত। ব্যবস্থাপনা বা তদারকির দায়িত্বে লিখিতভাবে নিযুক্ত ব্যক্তি এর বাইরে। BLA ধারা ২(৬৫)
মালিকের সংজ্ঞায় পড়েন না এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তি (শিক্ষানবিশসহ), যিনি জোনের শিল্প প্রতিষ্ঠানে মজুরির ভিত্তিতে দক্ষ, অদক্ষ, কায়িক, কারিগরি বা করণিক কাজে নিযুক্ত। প্রধান নির্বাহী, নির্বাহী বা প্রশাসনিক দায়িত্বের ব্যক্তি এবং তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের জন্য মালিকের কাছে দায়ী ব্যক্তি এর বাইরে। EPZ ধারা ২(৪৮)
সব শব্দটাকায় প্রকাশ করা যায় এমন সব পারিশ্রমিক, যা চাকরির শর্ত পালন করলে কাজের জন্য প্রদেয়। বাসস্থান, আলো, পানি বা চিকিৎসা সুবিধার মূল্য, ভবিষ্য তহবিলে মালিকের চাঁদা আর ভ্রমণ ভাতা এর অন্তর্ভুক্ত নয়।
BLA ধারা ২(৪৫)
EPZ ধারা ২(৩৪)
সব শব্দআইনে নির্দিষ্ট দৈনিক বা সাপ্তাহিক কর্মঘণ্টার অতিরিক্ত কাজ। এর ভাতা মূল মজুরি, মহার্ঘ ভাতা ও এডহক মজুরির (যদি থাকে) সাধারণ হারের দ্বিগুণ।
BLA ধারা ১০৮
EPZ ধারা ৪৫
সব শব্দস্থায়ী পদে স্থায়ীভাবে নিযুক্ত শ্রমিক, অথবা যিনি শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে শেষ করেছেন।
BLA ধারা ৪(৭)
EPZ ধারা ৫(৬)
সব শব্দ১৪ বছর পূর্ণ হয়েছে কিন্তু ১৮ বছর পূর্ণ হয়নি এমন ব্যক্তি। ১৪ বছরের কম হলে শিশু (ধারা ২(৬৩))। BLA ধারা ২(৮)
ইপিজেড শ্রম আইনে কিশোর শ্রেণি নেই; ১৮ বছর পূর্ণ হয়নি এমন কাউকে নিয়োগ করা যায় না। EPZ ধারা ১৭৫
সব শব্দযৌথ দর-কষাকষিতে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী ট্রেড ইউনিয়ন, ফেডারেশন বা কনফেডারেশন। BLA ধারা ২(৫২)
ইপিজেডে এর নাম যৌথ দর-কষাকষি এজেন্ট: নিবন্ধিত শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদের নির্বাচিত প্রতিনিধি। EPZ ধারা ২(৪১)
সব শব্দইপিজেডের শ্রমিক সংগঠন; জোনের বাইরে এর জায়গায় ট্রেড ইউনিয়ন। BLA ধারা ২(১৫)
শ্রমিক ও মালিকের সম্পর্ক নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আইনের নবম অধ্যায়ের অধীনে শ্রমিকদের গঠিত সমিতি। EPZ ধারা ২(৪৯)
সব শব্দউৎস ও সতর্কতা: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ পর্যন্ত), বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫; বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ ও বিধিমালা, ২০২২; সংশ্লিষ্ট নিম্নতম মজুরি প্রজ্ঞাপন। প্রতিটি ধারা ও বিধির পূর্ণ পাঠ শ্রম আইন ও ইপিজেড শ্রম আইন পাতায় মিলিয়ে নিন। এটি প্রশিক্ষণ সহায়িকা, আইনি পরামর্শ নয়। উদাহরণের কারখানা ও নাম কাল্পনিক।