RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১১৪ — অর্জিত ছুটি নগদায়ন পদ্ধতি

বিধি ১১৪

অর্জিত ছুটি নগদায়ন পদ্ধতি

(১) কোনো শ্রমিক চাহিদা অনুযায়ী তাহার অব্যয়িত অর্জিত ছুটি ভোগ অথবা অর্জিত ছুটির বিপরীতে নগদ অর্থ গ্রহণ করিতে পারিবেন:

তবে শর্ত থাকে যে, সর্বশেষ বৎসরের অর্জিত ছুটি জমা রাখিয়া শ্রমিক তাহার অব্যয়িত অর্জিত ছুটি নগদায়ন করিতে পারিবেন এবং মালিক তাহার (শ্রমিকের) সর্বশেষ বৎসরের জমাকৃত অর্জিত ছুটির অতিরিক্ত অব্যয়িত অর্জিত ছুটি প্রত্যেক বৎসরান্তে নগদায়ন করিবেন।

(২) পূর্ববর্তী মাসের প্রাপ্ত মোট মজুরি (মূল মজুরি+বাড়ি ভাড়া+চিকিৎসা ভাতা) কে ৩০(ত্রিশ) দ্বারা ভাগ করিয়া ১ (এক) দিনের মজুরি নির্ধারণ করত তাহার ভিত্তিতে অব্যয়িত অর্জিত ছুটির মজুরি নগদায়ন করিতে হইবে।

(৩) কোনো শ্রমিক তাহার অর্জিত ছুটি পাওনা থাকা অবস্থায় মৃত্যুবরণ করিলে উক্ত ছুটি বাবদ পাওনা মজুরি তাহার মনোনীত বা আইনগত উত্তরাধিকারীকে পরিশোধ করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৮০

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৫২

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি