RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ১১৫ — উৎসব ছুটি

বিধি ১১৫

উৎসব ছুটি

(১) আইনের ধারা ৫৩ অনুযায়ী প্রত্যেক মালিক তাহার প্রতিষ্ঠানের শ্রমিক কল্যাণ সমিতি (যদি থাকে) এর সহিত আলোচনাক্রমে প্রতি বৎসর ৩১ ডিসেম্বরের মধ্যে পরবর্তী বৎসরের উৎসব ছুটি নির্ধারণ করিবেন যাহা ১১ (এগারো) দিনের নিম্নে হইবে না।

(২) মালিক উক্ত ছুটির তালিকা প্রতিষ্ঠানের সকল শ্রমিককে জানাইবার উদ্দেশ্যে নোটিশ বোর্ডে টাঙ্গাইয়া রাখিবেন এবং উহার একটি কপি সংশ্লিষ্ট অতিরিক্ত মহাপরিদর্শকের নিকট প্রেরণ করিবেন।

(৩) প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতি না থাকিলে মালিক বিষয়টি অংশগ্রহণকারী কমিটিতে আলোচনাক্রমে উক্ত কমিটির সুপারিশ অনুযায়ী উৎসব ছুটি নির্ধারণ করিবেন।

(৪) কোনো প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতি বা অংশগ্রহণকারী কমিটি কোনোটিই না থাকিলে মালিক যতদূর সম্ভব শ্রমিকের সহিত আলোচনাক্রমে উক্ত ছুটি নির্ধারণ করিবেন।

(৫) আইনের ধারা ৫৩(৩) অনুযায়ী ক্ষতিপূরণমূলক মজুরি হিসাবের জন্য মাসিক মূল মজুরি, মহার্ঘ ভাতা, এডহক বা অন্তর্বর্তী মজুরিকে, যদি থাকে, ৩০ (ত্রিশ) দ্বারা ভাগ করিয়া ১ (এক) দিনের ক্ষতিপূরণমূলক মজুরি গণনা করিতে হইবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ৮১

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৫৩

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি