শব্দদূষণ সংক্রান্ত তথ্য প্রদান, ইত্যাদি
কোনো এলাকায় নির্ধারিত মানমাত্রার অতিরিক্ত শব্দদূষণ সংক্রান্ত কোনো কর্ম বা ঘটনার কারণে উক্ত এলাকা আশংকাযুক্ত হইলে বা এই বিধিমালার কোনো বিধান লংঘন করা হইতেছে মর্মে কোনো ব্যক্তির নিকট প্রতীয়মান হইলে উক্ত ব্যক্তি টেলিফোনে, মৌখিকভাবে, লিখিতভাবে, ই-মেইলে বা অন্য কোনো মাধ্যমে উক্ত তথ্য ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করিতে পারিবেন এবং উক্ত তথ্য প্রাপ্তির পর উহার সত্যতা যাচাইপূর্বক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উক্ত এলাকাকে আশঙ্কামুক্ত করিবার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ বা বিধান লঙ্ঘনকারীকে তাৎক্ষণিকভাবে উক্ত লঙ্ঘন বন্ধ করিবার জন্য মৌখিক বা লিখিতভাবে নির্দেশ প্রদান করিতে পারিবেন ও উক্তরূপ নির্দেশ পালনে বিধান লঙ্ঘনকারী বাধ্য থাকিবেন।
তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।