বিধি৯
শিল্প কারখানায় শব্দদূষণ নিয়ন্ত্রণ
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫
(১) সকল শিল্প কারখানাকে তফসিল ১ এ উল্লিখিত শব্দের মানমাত্রা মানিয়া চলিতে হইবে এবং কারখানার অভ্যন্তরে ও বাহিরে শব্দের মানমাত্রা নিয়ন্ত্রণে রাখিতে হইবে।
(২) উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্রপাতি দ্বারা সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি হইতে শ্রমিক ও অন্যান্যদের রক্ষায় প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রদান ও ব্যবহার নিশ্চিত করিতে হইবে।
তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১