RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১২

নির্মাণ কাজে শব্দদূষণ নিয়ন্ত্রণ

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫

(১) নীরব এলাকায় দিনে ও রাতে এবং আবাসিক এলাকায় রাতে উচ্চ শব্দ উৎপন্নকারী নির্মাণ যন্ত্রপাতি ব্যবহার বা পরিচালনা করা যাইবে না।

(২) আবাসিক এলাকা ও আবাসিক এলাকার শেষ সীমানা হইতে ৫০০ (পাঁচশত) মিটারের মধ্যে সন্ধ্যা ৭ (সাত) টা হইতে সকাল ৭ (সাত) টা পর্যন্ত ইট বা পাথর ভাঙ্গার মেশিন, মিকচার মেশিন, পাইলিং মেশিনসহ নির্মাণ কাজে ব্যবহৃত অন্যান্য উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্রপাতি ব্যবহার করা যাইবে না এবং নির্মাণ কাজের মাধ্যমে শব্দদূষণ করা যাইবে না।

তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।