RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১১

বনভোজন ও সামাজিক অনুষ্ঠানে শব্দদূষণ নিয়ন্ত্রণ

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫

(১) প্রাকৃতিক বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থলে বনভোজন নিষিদ্ধ এবং প্রাকৃতিক বনাঞ্চলে উচ্চ শব্দ উৎপন্ন হয় এমন শব্দের উৎস ব্যবহার করা যাইবে না।

(২) বনভোজন ও সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত যানবাহনে উচ্চ শব্দ উৎপন্নকারী মাইক, লাউড স্পিকার, এমপ্লিফায়ার, সুরযন্ত্র (মিউজিক সিস্টেম) বা অন্য কোনো উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্র ব্যবহার করা যাইবে ন।

(৩) বনভোজন ও সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহৃত যানবাহনে উচ্চ শব্দ উৎপন্নকারী মাইক, লাউড স্পিকার, এমপ্লিফায়ার, সুরযন্ত্র (মিউজিক সিস্টেম) বা অন্য কোনো উচ্চ শব্দ উৎপন্নকারী যন্ত্র ব্যবহার দ্বারা জনপথে শব্দদূষণ সৃষ্টি করা যাইবে না।

(৪) সামাজিক অনুষ্ঠান আয়োজনে হোটেল, রেস্তোরা ও কমিউনিটি সেন্টারে শব্দযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে তফসিল ১ এ উল্লিখিত শব্দের নির্ধারিত মানমাত্রা অনুসরণ করিতে হইবে।

তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-১