আটক, ইত্যাদির ক্ষমতা
(১) আইনের ধারা ১০ এর উপ-ধারা (১) এর দফা (ক) এবং
(ঙ) এর অধীন ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা তথ্য প্রাপ্তির ভিত্তিতে তাহার উপর অর্পিত দায়িত্ব সম্পাদনকালে, যুক্তিসঙ্গত সময়ে, তাহার বিবেচনায় প্রয়োজনীয় সহায়তা সহকারে, যেকোনো ভবন, স্থান বা আবদ্ধ স্থানে প্রবেশ করিতে পারিবেন এবং এই বিধিমালার অধীন দণ্ডনীয় কোনো অপরাধ সংঘটনের প্রমাণ হিসাবে ব্যবহৃত হইতেছে বা হইতে পারে এইরূপ কোনো শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্রপাতি, এতৎসংশ্লিষ্ট অন্যান্য সরঞ্জামাদি আটক করিতে পারিবেন।
(২) উপ-বিধি (১) এর অধীন আটকের ক্ষেত্রে আইনের ধারা ১০ এর উপ-ধারা (৩) এ বর্ণিত বিধান প্রযোজ্য হইবে।
তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা: ধারা ১০