দণ্ড
আইনের ধারা ১৫ এর উপ-ধারা (২) এর বিধান অনুসারে এই বিধিমালার বিধি ৫, ৬, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ এর বিধান লংঘন এবং বিধি ১৪, ১৫, ১৬ ও ১৭ এ প্রদত্ত নির্দেশের লঙ্ঘন বা পালনে ব্যর্থতা অপরাধ হিসাবে গণ্য হইবে এবং তজ্জন্য নিম্নবর্ণিত টেবিলে উল্লিখিত দণ্ড আরোপনীয় হইবে, যথা :— টেবিল ক্রমিক অপরাধের বর্ণনা আরোপনীয় দণ্ড নং
(১) বিধি ৫, ৮, ৯, ১০, ১১, ১২ ১৩, প্রতিবার অপরাধের ক্ষেত্রে অনধিক ১ (এক) মাস ১৪, ১৫, ১৬ ও ১৭ এর অধীন কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা নির্দেশ অমান্যকরণ অর্থদণ্ড বা উভয়দণ্ড।
(২) বিধি ৬(২), ৬(৩) ও ৬(৪) এর প্রতিবার অপরাধের ক্ষেত্রে অনধিক ৩ (তিন) মাস বিধান লঙ্ঘন কারাদণ্ড বা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড; এবং চালকের ক্ষেত্রে, অতিরিক্ত হিসাবে দোষ সূচক ১ (এক) পয়েন্ট কর্তন হইবে।
(৩) বিধি ৬(১) এর অধীন প্রস্তুত প্রতিবার অপরাধের ক্ষেত্রে অনধিক ২ (দুই) বৎসর আমদানি ও বাজারজাতকরণ কারাদণ্ড বা অনধিক ২ (দুই) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
(৪) বিধি ৬(১) এর অধীন বিক্রয়, প্রতিবার অপরাধের ক্ষেত্রে অনধিক ১ (এক) মাস বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থদণ্ড বা উভয়দণ্ড। পরিবহন ও ব্যবহার
তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা: ধারা ১৫