বিধি৬
যানবাহনের হর্ন সংক্রান্ত বিধিনিষেধ
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫
(১) তফসিল ৩ এ উল্লিখিত মানমাত্রা অতিক্রমকারী হর্ন, হাইড্রোলিক হর্ন, মাল্টি টিউন হর্ন ও সহায়ক যন্ত্রাংশ প্রস্তুত, আমদানি, মজুদ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, বিতরণ, বাজারজাতকরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার করা যাইবে না।
(২) কোনো ব্যক্তি মোটরযান বা নৌযানে অননুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হর্ন স্থাপন ও ব্যবহার করিতে পারিবে না।
(৩) নীরব এলাকায় যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানো যাইবে না।
(৪) আবাসিক এলাকায় রাতে (রাত ০৯ ঘটিকা হইতে সকাল ০৬ ঘটিকা পর্যন্ত) হর্ন বাজানো যাইবে না।
তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৩