পটকা, আতশবাজি ও অনুরূপ শব্দ সৃষ্টিকারী পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণ
(১) নীরব এলাকায় দিনে ও রাতে এবং নীরব এলাকা ব্যতীত অন্যান্য এলাকায় রাতে পটকা, আতশবাজি ও অনুরূপ শব্দ সৃষ্টিকারী কোনো কিছুর বিস্ফোরণ ঘটানো যাইবে না।
(২) উপ-বিধি (১) এ যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় ও লিখিত আবেদনের প্রেক্ষিতে রাষ্ট্রীয়, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, উৎসব বা অনুরূপ কোনো অনুষ্ঠানে পটকা, আতশবাজি ও অনুরূপ শব্দ সৃষ্টিকারী পণ্যের সীমিত ব্যবহারের জন্য সময় ও স্থান নির্ধারণপূর্বক অনুমোদন প্রদান করিতে পারিবে :
তবে শর্ত থাকে যে, উক্ত অনুমোদন কোনোক্রমেই রাতে ০৯:০০ ঘটিকা অতিক্রম করিবে না ও দৈনিক সর্বোচ্চ ৫ (পাঁচ) ঘণ্টার অধিক ও বিশেষ ব্যতিক্রম ব্যতীত সর্বমোট ২ (দুই) দিনের অধিক সময়ের জন্য প্রদান করা যাইবে না এবং শব্দের মানমাত্রা ৯০ (নব্বই) ডেসিবলের অধিক অতিক্রম করা যাইবে না।
তথ্যসূত্র: শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ — এস, আর, ও নং ৪৫২-আইন/২০২৫, তারিখ ২৩ নভেম্বর ২০২৫; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৪ নভেম্বর ২০২৫, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।