প্রথম তফসিল — স্থায়ী আংশিক অক্ষমতা বলে বিবেচিত আঘাতের তালিকা
হালনাগাদ পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন)-এর ধারা ৯০ দ্বারা প্রতিস্থাপিত, গেজেট ও কার্যকর ১০ এপ্রিল ২০২৬ · যাচাই: ১৭ অক্টোবর ২০২৬
স্থায়ী আংশিক অক্ষমতা বলে বিবেচিত আঘাতের তালিকা
[ধারা ২(১-ক), (৬৭) এবং ধারা ১৫১ দ্রষ্টব্য]
প্রথম অংশ: স্থায়ী পূর্ণ অক্ষমতা
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ১ | উভয় চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারানো | ১০০% |
| ২ | উভয় পা গোড়ালি বা তার উপরে থেকে হারানো | ১০০% |
| ৩ | উভয় হাত কব্জি বা তার উপরে থেকে হারানো | ১০০% |
| ৪ | স্থায়ী মস্তিষ্ক ক্ষতির ফলে মানসিক অক্ষমতা যাহা কর্মীকে উপার্জনক্ষম করে না | ১০০% |
| ৫ | মুখমণ্ডলের গুরুতর বিকৃতি | ১০০% |
| ৬ | কোয়াড্রিপ্লেজিয়া (চার অঙ্গ পক্ষাঘাত) | ১০০% |
| ৭ | প্যারাপ্লেজিয়া (নিম্নাঙ্গ পক্ষাঘাত) | ১০০% |
| ৮ | হেমিপ্লেজিয়া (অর্ধাঙ্গ পক্ষাঘাত) | ১০০% |
| ৯ | এক হাত বা এক পা সম্পূর্ণরূপে হারানো | ১০০% |
| ১০ | সম্পূর্ণ বধিরতা | ১০০% |
দ্বিতীয় অংশ: স্থায়ী আংশিক অক্ষমতা — ঊর্ধ্বাঙ্গের অঙ্গহানি
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ১১ | ঊর্ধ্ববাহুর (আর্ম) প্রথম তৃতীয়াংশ পর্যন্ত | ৭০% |
| ১২ | ঊর্ধ্ববাহুর (আর্ম) মধ্যম তৃতীয়াংশ পর্যন্ত | ৬৫% |
| ১৩ | ঊর্ধ্ববাহুর (আর্ম) শেষ তৃতীয়াংশ থেকে কনুই-এর নিচ পর্যন্ত | ৬০% |
| ১৪ | কনুইর নিচ থেকে কব্জি পর্যন্ত | ৫০% |
| ১৫ | কব্জি হতে হাতের পাতার (পাল্ম) মধ্য অংশ পর্যন্ত | ৫০% |
| ১৬ | এক হাতের চার আঙুল হারানো | ৫০% |
| ১৭ | এক হাতের তিন আঙুল হারানো | ৩০% |
| ১৮ | এক হাতের দুই আঙুল হারানো | ২০% |
ডান বা বাম হাতের আঙুলের অঙ্গহানি — বৃদ্ধাঙ্গুল
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ১৯ | সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি | ৩০% |
| ২০ | আংশিক বৃদ্ধাঙ্গুলি হারানো (আইপি জয়েন্ট পর্যন্ত) | ১৫% |
| ২১ | বৃদ্ধাঙ্গুলির ডিস্টাল ফ্যালাঞ্জের অর্ধেক | ১০% |
| ২২ | বৃদ্ধাঙ্গুলির ডিস্টাল ফ্যালাঞ্জের কমপক্ষে এক-চতুর্থাংশ | ৫% |
| ২৩ | হাড়ের ক্ষতি ছাড়া অগ্রভাগ (টিপ অফ ফিঙ্গার) | ৫% |
তর্জনী
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ২৪ | সম্পূর্ণ | ১৪% |
| ২৫ | দুই ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ১১% |
| ২৬ | এক ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ৯% |
| ২৭ | হাড়ের ক্ষতি ছাড়া অগ্রভাগ (টিপ অফ ফিঙ্গার) | ৫% |
মধ্যমা
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ২৮ | সম্পূর্ণ | ১২% |
| ২৯ | দুই ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ৯% |
| ৩০ | এক ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ৭% |
| ৩১ | হাড়ের ক্ষতি ছাড়া অগ্রভাগ (টিপ অফ ফিঙ্গার) | ৫% |
অনামিকা/কনিষ্ঠা
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৩২ | সম্পূর্ণ | ৭% |
| ৩৩ | দুই ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ৬% |
| ৩৪ | এক ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ৫% |
| ৩৫ | হাড়ের ক্ষতি ছাড়া অগ্রভাগ (টিপ অফ ফিঙ্গার) | ৫% |
নিম্নাঙ্গের অঙ্গহানি
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৩৬ | কোমরের (হিপ জয়েন্ট) নিচ থেকে উরুর (থাই) প্রথম তৃতীয়াংশ পর্যন্ত | ৮০% |
| ৩৭ | কোমরের (হিপ জয়েন্ট) নিচ থেকে উরুর (থাই) মধ্যম তৃতীয়াংশ পর্যন্ত | ৭০% |
| ৩৮ | কোমরের (হিপ জয়েন্ট) নিচ থেকে উরুর (থাই) শেষ তৃতীয়াংশ পর্যন্ত | ৬০% |
| ৩৯ | কোমরের নিচে উরুর (থাই) শেষ তৃতীয়াংশ থেকে হাটুর নিচের পায়ের প্রথম তৃতীয়াংশ পর্যন্ত | ৫০% |
| ৪০ | হাটু (নি জয়েন্ট) নিচে পায়ের মধ্যম তৃতীয়াংশ পর্যন্ত | ৪০% |
| ৪১ | পায়ের মধ্যম তৃতীয়াংশ থেকে গোড়ালী পর্যন্ত | ৩০% |
| ৪২ | পায়ের পাতার মধ্যভাগ পর্যন্ত | ২৫% |
| ৪৩ | উভয় পায়ের গোড়ালী পর্যন্ত সম্পূর্ণ হারানো | ৯০% |
| ৪৪ | উভয় পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি অগ্রভাগে সম্পূর্ণ হারানো (মেটাটারসো-ফ্যালেঞ্জিয়াল জয়েন্টের অগ্রভাগে) | ৮০% |
| ৪৫ | উভয় পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি বরাবর সকল আঙ্গুল হারানো | ৪০% |
| ৪৬ | উভয় পায়ের সকল আঙ্গুল হারানো (ক্ষুদ্র অস্থিসন্ধি পর্যন্ত) | ৩০% |
| ৪৭ | এক পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি পর্যন্ত সকল আঙ্গুলি হারানো (মেটাটারসো-ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট) | ২০% |
| ৪৮ | বৃদ্ধাঙ্গুলির দুই ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ১০% |
| ৪৯ | বৃদ্ধাঙ্গুলির এক ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জ) | ৩% |
পায়ের অন্য আঙুল
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৫০ | পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি পর্যন্ত | ৫% |
| ৫১ | আঙ্গুলের ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জেস) হারানো | ২% |
বৃদ্ধাঙ্গুল ছাড়া এক পায়ের দুইটি আঙ্গুল
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৫২ | পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি পর্যন্ত | ৫% |
| ৫৩ | আঙ্গুলের ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জেস) হারানো | ২% |
বৃদ্ধাঙ্গুল ছাড়া এক পায়ের তিনটি আঙ্গুল
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৫৪ | পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি পর্যন্ত | ৬% |
| ৫৫ | আঙ্গুলের খুদ্র অস্থি (ফ্যালাঞ্জেস) হারানো | ৩% |
বৃদ্ধাঙ্গুল ছাড়া এক পায়ের চারটি আঙ্গুল
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৫৬ | পায়ের পাতার অস্থির সহিত আঙ্গুলের অস্থিসন্ধি পর্যন্ত | ৯% |
| ৫৭ | আঙ্গুলের ক্ষুদ্র অস্থি (ফ্যালাঞ্জেস) হারানো | ৫% |
ঘ্রাণশক্তি
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৫৮ | ঘ্রাণশক্তি সম্পূর্ণ হারানো | ২০% |
দৃষ্টিশক্তি
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৫৯ | এক চোখ (আইবল) সম্পূর্ণ হারানো (আঘাত জনিত কারণে) | ৪৫% |
| ৬০ | এক চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারানো | ৪০% |
| ৬১ | দৃষ্টিশক্তি আংশিক হারানো | ১৫% |
| ৬২ | এক চোখে ছানি বা অ্যাফাকিয়া | ১০% |
| ৬৩ | উভয় চোখে অ্যাফাকিয়া | ২০% |
| ৬৪ | উভয় চোখের টেম্পোরাল দৃষ্টিক্ষেত্র (হেমিয়ানোপসিয়া) | ২৫% |
| ৬৫ | উভয় চোখের নেজাল দৃষ্টিক্ষেত্র (হেমিয়ানোপসিয়া) | ২০% |
| ৬৬ | সব দৃষ্টিক্ষেত্রে ডিপ্লোপিয়া (দ্বিদৃষ্টি) | ২০% |
| ৬৭ | স্কোটোমা, অবস্থান ও মাত্রা অনুযায়ী | ১০% - ১৬% |
শ্রবণশক্তি
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৬৮ | এক কানে শোনার ক্ষমতা সম্পূর্ণ ও আকস্মিকভাবে হারানো | ৩০% |
| ৬৯ | উভয় কানে শ্রবণশক্তি হ্রাস (মাত্রা অনুযায়ী) | ৪০% - ৬০% |
| ৭০ | টিনিটাস (কানে শোঁ শোঁ শব্দ) | ১০% |
পেরিফেরাল নার্ভ ইঞ্জুরী (স্থায়ীভাবে) — ঊর্ধ্ববাহু
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৭১ | ব্র্যাকিয়াল প্লেক্সাস ইঞ্জুরি | ৭০% |
| ৭২ | রেডিয়াল নার্ভ ইঞ্জুরি | ৫০% |
| ৭৩ | মিডিয়াল নার্ভ ইঞ্জুরি | ৪০% |
| ৭৪ | আলনার নার্ভ ইঞ্জুরি | ৩০% |
নিম্নবাহু
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৭৫ | সায়াটিক নার্ভ ইঞ্জুরি | ৭০% |
| ৭৬ | কমন পেরোনিয়াল নার্ভ ইঞ্জুরি | ৩০% |
সার্ভিকাল, থোরাসিক ও লাম্বার স্পাইন কার্যকারিতা (ব্যক্তিগত বিবেচনা)
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৭৭ | সামান্য কার্যকারিতা হ্রাস (দৈনন্দিন কাজকর্মে সামান্য বিঘ্ন) | ০% - ৫% |
| ৭৮ | মাঝারি কার্যকারিতা হ্রাস (চিকিৎসার প্রয়োজন, দৈনন্দিন কাজে কিছু বিঘ্ন) | ৬% - ২৫% |
| ৭৯ | গুরুতর কার্যকারিতা হ্রাস (চিকিৎসা প্রয়োজন, ব্যক্তিগত দক্ষতা হ্রাস) | ২৬% - ৫০% |
| ৮০ | অত্যন্ত গুরুতর কার্যকারিতা হ্রাস (অন্যের সহায়তা প্রয়োজন) | ৫১% - ৭৫% |
মস্তিষ্ক বা সেরিব্রাল জৈবিক আঘাত (ব্যক্তিগত বিবেচনা)
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৮১ | সামান্য কার্যকারিতা হ্রাস (সামাজিক বা ব্যক্তিগত দক্ষতায় সামান্য বিঘ্ন) | ০% - ৫% |
| ৮২ | মাঝারি কার্যকারিতা হ্রাস (চিকিৎসা প্রয়োজন, ব্যক্তিগত দক্ষতা হ্রাস) | ৬% - ২৫% |
| ৮৩ | গুরুতর কার্যকারিতা হ্রাস (সামাজিক ও ব্যক্তিগত দক্ষতা হ্রাস, অন্যের তত্ত্বাবধান প্রয়োজন) | ২৬% - ৫০% |
| ৮৪ | অত্যন্ত গুরুতর কার্যকারিতা হ্রাস (নির্ভরশীলতা, দৈনন্দিন জীবনে তত্ত্বাবধান প্রয়োজন) | ৫১% - ৭৫% |
পেট বা বক্ষস্থলের অঙ্গ (ফুসফুস, হৃদযন্ত্র, পরিপাকতন্ত্র, কিডনি, অন্তঃস্রাবী, রক্ততন্ত্র, জননতন্ত্র) (ব্যক্তিগত বিবেচনা)
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৮৫ | সামান্য কার্যকারিতা হ্রাস | ০% - ৫% |
| ৮৬ | মাঝারি কার্যকারিতা হ্রাস | ৬% - ২৫% |
| ৮৭ | গুরুতর কার্যকারিতা হ্রাস | ২৬% - ৫০% |
| ৮৮ | অত্যন্ত গুরুতর কার্যকারিতা হ্রাস | ৫১% - ৭৫% |
পোড়া, আঘাত বা চর্মরোগের দাগ (ব্যক্তিগত বিবেচনা)
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| দাগ দ্বারা ত্বকের গুণগত পরিবর্তন বোঝায়, যাহা নন-ভিসিয়াস বা ভিসিয়াস হতে পারে। শরীরের ১% পৃষ্ঠতল = ‘হাতের তালু’। শুধুমাত্র ভিসিয়াস দাগ ক্ষতিপূরণযোগ্য। প্রকাশিত স্থানে (মাথা, হাত-পা) দাগের ক্ষতি বেশি। নন-ভিসিয়াস দাগ: রৈখিক, আশেপাশের ত্বকের সমান, রঙ প্রায় একই, কোনো সংকোচন বা বিকৃতি সৃষ্টি করে না। ভিসিয়াস দাগ: অসম, ডিপ্রেসড, গাঢ় রঙের, কেলয়েড বা হাইপারট্রফিক, সংকোচন সৃষ্টিকারী। | ||
| ৮৯ | সামান্য (শরীরের ৫%-এর কম) | ০% - ৫% |
| ৯০ | মাঝারি (৬% - ১০%) | ৬% - ১০% |
| ৯১ | গুরুতর (১০%-এর বেশি) | ১১% - ২৫% |
মানসিক রোগ (ব্যক্তিগত বিবেচনা)
| ক্রমিক নং | আঘাতের বিবরণ | ক্ষতির শতকরা হার (%) |
|---|---|---|
| ৯২ | সামান্য (দৈনন্দিন কাজে সামান্য বিঘ্ন) | ০% - ৫% |
| ৯৩ | মাঝারি (চিকিৎসা প্রয়োজন, সামাজিক দক্ষতা হ্রাস) | ৬% - ২৫% |
| ৯৪ | গুরুতর (সামাজিক ও ব্যক্তিগত দক্ষতা হ্রাস, তত্ত্বাবধান প্রয়োজন) | ২৬% - ৫০% |
| ৯৫ | অত্যন্ত গুরুতর (নির্ভরশীলতা, দৈনন্দিন জীবনে তত্ত্বাবধান প্রয়োজন) | ৫১% - ৭৫% |
দ্রষ্টব্য:
১. এই তফসিলে উল্লিখিত কোনো অঙ্গ বা অঙ্গাংশের স্থায়ী ও সম্পূর্ণ কার্যকারিতা হারানোকে সেই অঙ্গ বা অঙ্গাংশের ক্ষতি বলে গণ্য করা হইবে।
২. একাধিক আঘাতের ক্ষেত্রে, যোগ্য কর্তৃপক্ষের বিবেচনায় শতকরা হার বাড়ানো যাইতে পারে, তবে সর্বোচ্চ ১০০% এর বেশি হইবে না [ধারা ১৫১(২)]।
৩. এই তফসিলে উল্লেখ নেই এমন আঘাতের ক্ষেত্রে, যোগ্য কর্তৃপক্ষ তফসিলের সহিত সামঞ্জস্যপূর্ণভাবে শতকরা হার নির্ধারণ করিবে [ধারা ১৫১(গ)(২)]।
৪. অক্ষমতা মূল্যায়ন আঘাত স্থিতিশীল হইবার তারিখ বা ১২তম মাসে (যেটি আগে ঘটে) করিতে হইবে।
(বিএলএ-এর সংশ্লিষ্ট ধারাগুলো অনুযায়ী প্রণীত)
২০০৬ সালের মূল প্রথম তফসিল দেখুন (এখন আর প্রযোজ্য নয়)
[ধারা ২(১ক), (৬৭) এবং ধারা ১৫১ দ্রষ্টব্য] স্থায়ী আংশিক অক্ষমতা সৃষ্টিকারী বলিয়া গণ্য জখমের তালিকা
| ক্রমিক নং | জখমের বর্ণনা | উপার্জন ক্ষমতা হানির শতাংশ |
|---|---|---|
| ১। | উভয় হাত হারানো বা উপরের অংশ হইতে কাটিয়া ফেলা– | ১০০ |
| ২। | এক হাত বা এক পা হারানো– | ১০০ |
| ৩। | উভয় চোখের দৃষ্টি শক্তি এমন পরিমাণে হারানো যাহা দৃষ্টি শক্তির প্রয়োজন হয় এরূপ কোন কাজ করিতে দাবীদারকে অক্ষম করিয়া ফেলে– | ১০০ |
| ৪। | উভয় পা বা উরু কাটিয়া ফেলা অথবা এক পাশের পা বা উরু কাটিয়া ফেলা এবং যে কোন পা হারানো– | ১০০ |
| ৫। | মুখাবয়বের মারাত্মক বিকৃতি– | ১০০ |
| ৬। | সম্পূর্ণ বধিরতা– | ১০০ |
কাটিয়া ফেলার ঘটনা-উপরের অংগ (যে কোন বাহু)
| ক্রমিক নং | জখমের বর্ণনা | উপার্জন ক্ষমতা হানির শতাংশ |
|---|---|---|
| ৭। | কাঁধের জোড়া পর্যন্ত কাটিয়া ফেলা– | ৮০ |
| ৮। | কাঁধের নীচে এমনভাবে কাটিয়া ফেলা যেখানে কাটার পর অবশিষ্ট অংশ এ্যাক্রোমিয়নের অগ্রভাগ হইতে ২০ সেন্টিমিটারের কম থাকে– | ৭০ |
| ৯। | এ্যাক্রোমিয়নের অগ্রভাগের ২০ সেন্টিমিটার হইতে অলিক্রেননের অগ্রভাগের ১১ সেন্টিমিটারের কম পর্যন্ত কাটিয়া ফেলা– | ৬০ |
| ১০। | এক হাত অথবা বৃদ্ধাংগুলি এবং এক হাতের চারটি আংগুল হারানো অথবা অলিক্রেননের অগ্রভাগের ১১ সেন্টিমিটার নীচ হইতে কাটিয়া ফেলা– | ৬০ |
| ১১। | বৃদ্ধাংগুলি হারানো– | ৩০ |
| ১২। | বৃদ্ধাংগুলি এবং ইহার হাড় হারানো– | ৩০ |
| ১৩। | এক হাতের চারটি আংগুল হারানো– | ৫০ |
| ১৪। | এক হাতের তিনটি আংগুল হারানো– | ৩০ |
| ১৫। | এক হাতের দুইটি আংগুল হারানো– | ২০ |
| ১৬। | বৃদ্ধাংগুলির হাড়ের শেষ অংশ হারানো– | ১০ |
কাটিয়া ফেলার ঘটনা– নীচের অংগ
| ক্রমিক নং | জখমের বর্ণনা | উপার্জন ক্ষমতা হানির শতাংশ |
|---|---|---|
| ১৭। | উভয় পায়ের পাতা কাটিয়া ফেলা– | ৯০ |
| ১৮। | উভয় পায়ের পাতা প্রক্সিম্যাল হইতে পায়ের গোড়ালি এবং আংগুলির ক্ষুদ্র হাড়ের গ্রন্থি পর্যন্ত কাটিয়া ফেলা– | ৮০ |
| ১৯। | উভয় পায়ের সকল আংগুল পায়ের গোড়ালির হাড়ের সহিত আংগুলের ক্ষুদ্র হাড়ের গ্রন্থির সংযোগ পর্যন্ত হারানো– | ৪০ |
| ২০। | প্রক্সিম্যাল হইতে প্রক্সিম্যাল ইন্টারফেলানজিয়েল গ্রন্থি পর্যন্ত উভয় পায়ের সকল আংগুল হারানো– | ৩০ |
| ২১। | ডিসটাল হইতে প্রক্সিম্যাল ইন্টারফেলানজিয়েল গ্রন্থি পর্যন্ত উভয় পায়ের সকল আংগুল হারানো– | ২০ |
| ২২। | কোমরের নিম্নভাগ হইতে কাটিয়া ফেলা– | ৯০ |
| ২৩। | কোমরের নিম্নভাগ হইতে এমনভাবে কাটিয়া ফেলা যাহাতে কাটিয়া ফেলার পর অবশিষ্ট অংশ যেন লম্বায় গ্রেট ট্রোচান্টারের অগ্রভাগ হইতে ১২.৫ সেন্টিমিটারের অধিক, কিন্তু মধ্য উরুর বাহিরে না হয়– | ৮০ |
| ২৪। | কোমরের নিম্নভাগ হইতে এমনভাবে কাটিয়া ফেলা যাহাতে কাটিয়া ফেলার পর অবশিষ্ট অংশ যেন লম্বায় গ্রেট ট্রোচান্টারের অগ্রভাগ হইতে ১২.৫ সেন্টিমিটারের অধিক না হয়– | ৭০ |
| ২৫। | মধ্য উরু হইতে হাঁটুর নীচে ৯ সেন্টিমিটার পর্যন্ত কটিয়া ফেলা– | ৬০ |
| ২৬। | হাঁটুর নীচে এমনভাবে কাটিয়া ফেলা যাহাতে অবশিষ্টাংশ ৯ সেন্টিমিটারের বেশী কিন্তু ১২.৫ সেন্টিমিটারের অধিক না হয়– | ৫০ |
| ২৭। | হাঁটুর নীচে এমনভাবে কাটিয়া ফেলা যাহাতে অবশিষ্টাংশ ১২.৫ সেন্টিমিটারের অধিক হয়– | ৪০ |
| ২৮। | এক পায়ের পাতা কাটিয়া ফেলা যাহাতে উহা দ্বারা দাঁড়ানো সম্ভব না হয়– | ৩০ |
| ২৯। | প্রক্সিম্যাল হইতে পায়ের গোড়ালির হাড়ের সহিত আংগুলের ক্ষুদ্র হাড়ের গ্রন্থি পর্যন্ত এক পায়ের পাতা কাটিয়া ফেলা– | ৩০ |
| ৩০। | পায়ের গোড়ালির হাড়ের সহিত আংগুলের ক্ষুদ্র হাড়ের গ্রন্থি পর্যন্ত এক পায়ের সকল আংগুল হারানো– | ২০ |
অন্যান্য জখম
| ক্রমিক নং | জখমের বর্ণনা | উপার্জন ক্ষমতা হানির শতাংশ |
|---|---|---|
| ৩১। | কোন জটিলতা ছাড়া এক চোখ হারানো, অন্য চোখ স্বাভাবিক– | ৪০ |
| ৩২। | কোন জটিলতা বা চোখের মনির বিকৃতি ছাড়াই এক চোখের দৃষ্টিশক্তি হারানো, অন্য চোখ স্বাভাবিক– | ৩০ |
ডান বা বাম হাতের আংগুল (তর্জনী আংগুল)
| ক্রমিক নং | জখমের বর্ণনা | উপার্জন ক্ষমতা হানির শতাংশ |
|---|---|---|
| ৩৩। | সম্পূর্ণ– | ১৪ |
| ৩৪। | দুইটি ক্ষুদ্র অস্থি– | ১১ |
| ৩৫। | আংগুলের একটি হাড়– | ৯ |
| ৩৬। | হাড় না হারাইয়া আংগুলের অগ্রভাগ কাটিয়া ফেলা– | ৫ |
(মধ্যম আংগুল)
| ক্রমিক নং | জখমের বর্ণনা | উপার্জন ক্ষমতা হানির শতাংশ |
|---|---|---|
| ৩৭। | সম্পূর্ণ– | ১২ |
| ৩৮। | দুইটি ক্ষুদ্র অস্থি– | ৯ |
| ৩৯। | একটি হাড়– | ৭ |
| ৪০। | হাড় না হারাইয়া আংগুলের অগ্রভাগ কাটিয়া ফেলা– | ৫ |
(অনামিকা অথবা কনিষ্ঠ আংগুল)
| ক্রমিক নং | জখমের বর্ণনা | উপার্জন ক্ষমতা হানির শতাংশ |
|---|---|---|
| ৪১। | সম্পূর্ণ– | ৭ |
| ৪২। | দুইটি ক্ষুদ্র অস্থি– | ৬ |
| ৪৩। | একটি হাড়– | ৫ |
| ৪৪। | হাড় না হারাইয়া আংগুলের অগ্রভাগ কাটিয়া ফেলা– | ৫ |
ডান বা বাম পায়ের আংগুল– (বৃদ্ধাংগুল)
| ক্রমিক নং | জখমের বর্ণনা | উপার্জন ক্ষমতা হানির শতাংশ |
|---|---|---|
| ৪৫। | পায়ের পাতার অস্থির সংগে আঙ্গুলের ছোট অস্থির গ্রন্থি পর্যন্ত– | ১০ |
| ৪৬। | ক্ষুদ্র অস্থির কিছু অংশ হারানোসহ, আংশিক– | ৩ |
(অন্য আংগুল)
| ক্রমিক নং | জখমের বর্ণনা | উপার্জন ক্ষমতা হানির শতাংশ |
|---|---|---|
| ৪৭ | পায়ের পাতার অস্থির সংগে আঙ্গুলের ছোট অস্থির গ্রন্থি পর্যন্ত– | ৩ |
| ৪৮। | ক্ষুদ্র অস্থির কিছু অংশ হারানোসহ, আংশিক– | ২ |
(বৃদ্ধাংগুলি ছাড়া এক পায়ের দুইটি আংগুল)
| ক্রমিক নং | জখমের বর্ণনা | উপার্জন ক্ষমতা হানির শতাংশ |
|---|---|---|
| ৪৯। | পায়ের পাতার অস্থির সংগে আঙ্গুলের ছোট অস্থির গ্রন্থি পর্যন্ত– | ৫ |
| ৫০। | ক্ষুদ্র অস্থির কিছু অংশ হারানোসহ, আংশিক– | ২ |
(বৃদ্ধাংগুলি ছাড়া এক পায়ের তিনটি আংগুল)
| ক্রমিক নং | জখমের বর্ণনা | উপার্জন ক্ষমতা হানির শতাংশ |
|---|---|---|
| ৫১। | পায়ের পাতার অস্থির সংগে আঙ্গুলের ছোট অস্থির গ্রন্থি পর্যন্ত– | ৬ |
| ৫২। | ক্ষুদ্র অস্থির কিছু অংশ হারানোসহ, আংশিক– | ৩ |
(বৃদ্ধাংগুলি ছাড়া এক পায়ের চারটি আংগুল)
| ক্রমিক নং | জখমের বর্ণনা | উপার্জন ক্ষমতা হানির শতাংশ |
|---|---|---|
| ৫৩। | পায়ের পাতার অস্থির সংগে আঙ্গুলের ছোট অস্থির গ্রন্থি পর্যন্ত– | ৯ |
| ৫৪। | ক্ষুদ্র অস্থির কিছু অংশ হারানোসহ, আংশিক– | ৫ |
সংশ্লিষ্ট ধারা: ধারা ২ · ধারা ১৫১
তথ্যসূত্র: বাংলাদেশ গেজেট (মূল গেজেট কপি)। বিকল্প সরকারি উৎস সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)