পঞ্চম তফসিল — কতিপয় ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ
মূল পাঠ: বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (২০০৬ সনের ৪২ নং আইন), বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ১১ অক্টোবর ২০০৬ · সর্বশেষ সংশোধন: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৮ নং আইন), গেজেট ১৪ নভেম্বর ২০১৮ · ২০২৬ সংশোধনে এই তফসিলে পরিবর্তন হয়নি · যাচাই: ১৭ অক্টোবর ২০২৬
কতিপয় ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণের পরিমাণ
[ ধারা ১৫১ দ্রষ্টব্য ]
| জখম প্রাপ্ত শ্রমিকের মাসিক মজুরীস্তর | ক্ষতিপূরণের পরিমাণ — মৃত্যুজনিত কারণে | ক্ষতিপূরণের পরিমাণ — স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার কারণে | অস্থায়ী অক্ষমতার কারণে মাসিক অর্থ হিসাবে প্রদত্ত ক্ষতিপূরণের পরিমাণ |
|---|---|---|---|
| শ্রমিকের মাসিক মূল মজুরী যাহাই হউক না কেন | টাঃ ২,০০,০০০ | টাঃ ২,৫০,০০০ | অক্ষমতার মেয়াদকালের জন্য, অথবা এক বৎসর পর্যন্ত, যাহা কম হইবে, ক্ষতিপূরণ প্রদান করা হইবে। উক্তরূপ ক্ষতিপূরণ প্রথম দুই মাসের জন্য সম্পূর্ণ মাসিক মজুরী, পরবর্তী দুইমাসের জন্য মাসিক মজুরীর দুই-তৃতীয়াংশ এবং তৎপরবর্তী মাসগুলির জন্য মাসিক মজুরীর অর্ধেক হারে প্রদান করা হইবে। দীর্ঘকাল স্থায়ী পেশাগত ব্যাধির ক্ষেত্রে অক্ষমতার জন্য ক্ষতিপূরণ মাসিক মজুরীর অর্ধেক হারে অক্ষমতার মেয়াদকালে প্রদান করা হইবে, তবে এই মেয়াদ কোন ক্ষেত্রেই দুই বৎসরের অধিক হইবে না। |
২০০৬ সালের মূল অঙ্ক দেখুন
| জখম প্রাপ্ত শ্রমিকের মাসিক মজুরীস্তর | ক্ষতিপূরণের পরিমাণ — মৃত্যুজনিত কারণে | ক্ষতিপূরণের পরিমাণ — স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার কারণে | অস্থায়ী অক্ষমতার কারণে মাসিক অর্থ হিসাবে প্রদত্ত ক্ষতিপূরণের পরিমাণ |
|---|---|---|---|
| শ্রমিকের মাসিক মূল মজুরী যাহাই হউক না কেন | টাঃ ১,০০,০০০ | টাঃ ১,২৫,০০০ | অক্ষমতার মেয়াদকালের জন্য, অথবা এক বৎসর পর্যন্ত, যাহা কম হইবে, ক্ষতিপূরণ প্রদান করা হইবে। উক্তরূপ ক্ষতিপূরণ প্রথম দুই মাসের জন্য সম্পূর্ণ মাসিক মজুরী, পরবর্তী দুইমাসের জন্য মাসিক মজুরীর দুই-তৃতীয়াংশ এবং তৎপরবর্তী মাসগুলির জন্য মাসিক মজুরীর অর্ধেক হারে প্রদান করা হইবে। দীর্ঘকাল স্থায়ী পেশাগত ব্যাধির ক্ষেত্রে অক্ষমতার জন্য ক্ষতিপূরণ মাসিক মজুরীর অর্ধেক হারে অক্ষমতার মেয়াদকালে প্রদান করা হইবে, তবে এই মেয়াদ কোন ক্ষেত্রেই দুই বৎসরের অধিক হইবে না। |
সংশ্লিষ্ট ধারা: ধারা ১৫১
তথ্যসূত্র: বাংলাদেশ গেজেট (মূল গেজেট কপি)। বিকল্প সরকারি উৎস সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)