RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
শ্রম আইন
হোম · শ্রম আইন · BLA · আইনের তফসিল · দ্বিতীয় তফসিল

দ্বিতীয় তফসিল — নোটিশ দানযোগ্য ব্যাধির তালিকা

হালনাগাদ পাঠ: বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪৩ নং আইন)-এর ধারা ৯১ দ্বারা প্রতিস্থাপিত, গেজেট ও কার্যকর ১০ এপ্রিল ২০২৬ · যাচাই: ১৭ অক্টোবর ২০২৬

দ্বিতীয় তফসিল

নোটিশ দানযোগ্য ব্যাধির তালিকা

[ধারা ৮২ ও ৮৩ দ্রষ্টব্য]

ক্রমিক নংশিরোনাম
১সীসা বা এর যৌগজাত বিষক্রিয়া
২ফসফরাসজাত বিষক্রিয়া
৩পারদজাত বিষক্রিয়া
৪অভ্রজাত (ম্যাঙ্গানিজ) বিষক্রিয়া
৫আর্সেনিকজাত বিষক্রিয়া
৬নাইট্রাস ফিউম বিষক্রিয়া
৭কার্বন-বাইসালফাইড জাত বিষক্রিয়া
৮বেঞ্জিন বা উহার সদৃশ্য কোনো বস্তুজাত বিষক্রিয়া
৯ব্যারিলিয়ামজাত বিষক্রিয়া
১০কার্বন-মনোক্সাইড বিষক্রিয়া
১১ফসজেনজাত বিষক্রিয়া
১২বিষক্রিয়াজাত বৃক্ক প্রদাহ
১৩ক্রোমজাত ক্ষত
১৪হেলোজেনস-জাত বিষক্রিয়া
১৫আইসোসায়ানাইট জনিত বিষক্রিয়া
১৬ফার্মসিউটিকালস এজেন্ট জনিত বিষক্রিয়া
১৭বিষক্রিয়া জনিত রক্তহীনতা
১৮বিষাক্ত বস্তু হইতে উদ্ভূত বিষক্রিয়া জনিত জন্ডিস
১৯কিটনাশকজনিত সৃষ্ট রোগ/বিষক্রিয়া
২০অন্যান্য ক্যামিকেল/হেভিমেটাল জনিত বিষক্রিয়া
২১উচ্চ শব্দ জনিত বধিরতা
২২কম্পনজনিত পেশাগত ব্যাধি
২৩এক্স-রে অথবা রেডিয়াম বা অন্য কোনো তেজস্ক্রিয় পদার্থ জনিত কারণে দৈহিক বিকার
২৪তাপমাত্রা (ঠান্ডা-গরম) জনিত রোগ
২৫অ্যানথ্রাক্স
২৬লেপটোস্পাইরোসিস
২৭যক্ষ্মা
২৮ভাইরাস জনিত হেপাটাইটিস
২৯সিলিকোসিস
৩০বাইসাইওনসিস
৩১এ্যাসবেসটসিস
৩২সাইডেরোসিস
৩৩কয়লা খনি শ্রমিকগণের নিউমোকনিওসিস
৩৪অন্যান্য নিউমোকনিওসিস ও পেশাগত এ্যাজমা
৩৫রাসায়নিক পদার্থ এবং রংয়ের প্রত্যক্ষ সংস্পর্শে আসার কারণে উদ্ভূত পেশাগত বা স্পর্শজনিত চর্ম প্রদাহ
৩৬খনিজ তেল এবং খনিজ তেল মিশ্রিত কোনো যৌগিক পদার্থের কারণে উদ্ভূত তৈলাক্ত ব্রণ অথবা চর্ম প্রদাহ
৩৭পেশাগত বিভিন্ন ক্যান্সার
৩৮কম্পিউটার ভিশন সিনড্রোম (Computer Vision Syndrome) (নূতন সংযোজন)
৩৯মাস্কুলোস্কেলেটাল ডিজঅর্ডারস (MSDs) (নূতন সংযোজন)
৪০মানসিক চাপ ও ডিপ্রেশনজনিত পেশাগত ব্যাধি (নূতন সংযোজন)
৪১পেশাগত অ্যালার্জি ও শ্বাসকষ্ট (নূতন সংযোজন)
৪২ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট খাতে হেভি মেটাল বিষক্রিয়া (নূতন সংযোজন)
৪৩অ্যাসবেস্টস বিকল্প পদার্থ ও মাইক্রোপ্লাস্টিক জনিত ফুসফুসের রোগ (নূতন সংযোজন)
৪৪শব্দ ও আলোক দূষণজনিত মানসিক চাপ (নূতন সংযোজন)
৪৫কৃষিতে কীটনাশক-সার সংস্পর্শজনিত স্নায়বিক রোগ (নূতন সংযোজন)
৪৬সংক্রমণজনিত নূতন ঝুঁকি (যেমন কোভিড-১৯ ও অনুরূপ ভাইরাসজনিত রোগ) (নূতন সংযোজন)
৪৭ত্বকের ক্যান্সার (Skin Cancer) (নূতন সংযোজন)
সূত্র: বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ১০ এপ্রিল ২০২৬ — ২০২৬ সনের ৪৩ নং আইন, ধারা ৯১
২০০৬ সালের মূল দ্বিতীয় তফসিল দেখুন (এখন আর প্রযোজ্য নয়)

[ধারা ৮২ ও ৮৩ দ্রষ্টব্য] নোটিশ দানযোগ্য ব্যাধির তালিকা

ক্রমিকবিষয়
১।সীসা জাত বিষক্রিয়া;
২।সীসা টেরাক থাইলজাত বিষক্রিয়া;
৩।ফসফরাসজাত বিষক্রিয়া;
৪।পারদজাত বিষক্রিয়া;
৫।অভ্রজাত বিষক্রিয়া;
৬।আর্সেনিকজাত বিষক্রিয়া;
৭।সুরা ঘটিত ধোঁয়ার বিষক্রিয়া;
৮।কার্বন-বাইসালফাইড জাত বিষক্রিয়া;
৯।বেঞ্জিন বা উহার সদৃশ্য কোন বস্তুজাত বিষক্রিয়া;
১০।ক্রোম জাত ক্ষত;
১১।অ্যানথ্রাক্স;
১২।সিলিকোসিস্‌;
১৩।হেলোজেনস্‌-জাত বিষক্রিয়া;
১৪।এক্স-রে অথবা রেডিয়াম বা অন্য কোন তেজষ্ক্রিয় পদার্থ জনিত কারণে দৈহিক বিকার;
১৫।চামড়ায় প্রাথমিক এপিথিলমেটাস ক্যান্সার;
১৬।বিষক্রিয়া জনিত রক্তহীনতা;
১৭।বিষাক্ত বস্তু হইতে উদ্ভুত বিষক্রিয়া জনিত জন্ডিস;
১৮।খনিজ তেল এবং খনিজ তেল মিশ্রিত কোন যৌগিক পদার্থের কারণে উদ্ভুত তৈলাক্ত ব্রণ অথবা চর্ম প্রদাহ;
১৯।বাইস্‌সাইওনসিস্‌;
২০।এ্যাসবেসটসিস্‌;
২১।রাসায়নিক পদার্থ এবং রংয়ের প্রত্যক্ষ সংস্পর্শে আসার কারণে উদ্ভুত পেশাগত বা স্পর্শজনিত চর্ম প্রদাহ;
২২।উচ্চ শব্দ জনিত বধিরতা;
২৩।ব্যারিল্‌লিয়ামজাত বিষক্রিয়া;
২৪।কার্বন-মনোক্সাইড;
২৫।কয়লা খনি শ্রমিকগণের ফিউমো কনিওসিস্‌;
২৬।ফসজেনজাত বিষক্রিয়া;
২৭।পেশাগত ক্যান্সার;
২৮।আইসোসিয়েনাটিস জাত বিষক্রিয়া;
২৯।বিষক্রিয়াজাত বৃক্ক প্রদাহ;
৩০।কম্পন জনিত পেশাগত ব্যাধি।

সংশ্লিষ্ট ধারা: ধারা ৮২ · ধারা ৮৩

তথ্যসূত্র: বাংলাদেশ গেজেট (মূল গেজেট কপি)। বিকল্প সরকারি উৎস সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)