RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৭৪

ক্ষতিপূরণের পরিমাণ

পাঠ: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন) · এখন পর্যন্ত কোনো সংশোধন পাওয়া যায়নি · যাচাই: ০৭ অক্টোবর ২০২৬

আইনের টেক্সট

৭৪। (১) এই অধ্যায়ের বিধান সাপেক্ষে, ক্ষতিপূরণের পরিমাণ হইবে নিম্নরূপ, যথা :-

(ক) যেক্ষেত্রে জখমের ফলে মৃত্যু হয়, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিক পঞ্চম তপশিলের দ্বিতীয় কলামে যে অর্থ উল্লেখ করা হইয়াছে সেই অর্থ :

তবে শর্ত থাকে যে, এই ক্ষতিপূরণের পরিমাণ তাহার চাকরির স্বাভাবিক ছাঁটাই, বরখাস্ত, অবসান, পদত্যাগজনিত ক্ষতিপূরণের অতিরিক্ত হইবে;

(খ) যেক্ষেত্রে জখমের ফলে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা ঘটে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিক পঞ্চম তপশিলের তৃতীয় কলামে যে অর্থ উল্লেখ করা হইয়াছে সেই অর্থ;

(গ) যেক্ষেত্রে জখমের ফলে স্থায়ী আংশিক অক্ষমতা ঘটে সেই ক্ষেত্রে জখমটি প্রথম তপশিলে বর্ণিত হইলে, স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণ এর ঐ শতকরা হার, যাহা উহাতে উল্লিখিত উক্ত জখমের কারণে উপার্জন ক্ষমতা হানির শতকরা হারের সমান এবং জখমটি প্রথম তপশিলে বর্ণিত না হইলে, স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণ এর ঐ শতকরা হার, যাহা উক্ত জখমের কারণে স্থায়ীভাবে উপার্জন ক্ষমতা হানির শতকরা হারের সমান হইবে; এবং

(ঘ) যেক্ষেত্রে জখমের ফলে সম্পূর্ণ বা আংশিক অস্থায়ী অক্ষমতা ঘটে সেই ক্ষেত্রে মাসিক ক্ষতিপূরণ যাহা অক্ষমতার তারিখ হইতে ৪ (চার) দিন অপেক্ষাকাল অতিবাহিত হইবার পর যে মাসে প্রদেয় হইবে উহার পরবর্তী মাসের প্রথম দিনে প্রদেয় হইবে এবং তৎপর অক্ষমতার সময়কালে অথবা পঞ্চম তপশিলের চতুর্থ কলামে উল্লিখিত সময়ের জন্য, যাহা স্বল্প হইবে, মাসিক ভিত্তিতে প্রদেয় হইবে।

(২) যেক্ষেত্রে একই দুর্ঘটনার কারণে একাধিক জখম হয় সেই ক্ষেত্রে উপ-ধারা (১) এর দফা (গ) এর অধীন তৎসম্পর্কে প্রদেয় ক্ষতিপূরণ একত্রিত করা হইবে, কিন্তু কোনো ক্ষেত্রে ইহা এমনভাবে করা হইবে না যাহাতে ইহা জখমগুলি হইতে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা ঘটিলে যে ক্ষতিপূরণ প্রদেয় হইত উহা হইতে বেশী হয়।

(৩) কোনো মাসিক ক্ষতিপূরণ প্রদেয় হইবার তারিখের পূর্বে যদি অক্ষমতার অবসান হয় তাহা হইলে উক্ত মাস সম্পর্কে প্রদেয় ক্ষতিপূরণের অর্থ উক্ত মাসের অক্ষমতা থাকাকালীন সময়ের আনুপাতিক হারে প্রদেয় হইবে।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯ (২০১৯ সনের ২ নং আইন), ধারা ৭৪ — bdlaws.minlaw.gov.bd। bdlaws-এ প্রকাশিত পাঠ (সংগ্রহের দিন পর্যন্ত কোনো সংশোধনী টীকা নেই)। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬।

সংশ্লিষ্ট বিধি

বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২

এই ধারার সাথে সরাসরি সংযুক্ত কোনো বিধি নেই। প্রয়োজনে বিধিমালা দেখুন।

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি সরকারি উৎস: বাংলাদেশ গেজেট (dpp.gov.bd)

বাস্তবায়ন নির্দেশিকা

কারখানার করণীয়দুর্ঘটনাজনিত জখমে মৃত্যু, স্থায়ী সম্পূর্ণ বা আংশিক অক্ষমতা অথবা অস্থায়ী অক্ষমতার ক্ষতিপূরণ নির্ধারণে প্রযোজ্য।

করণীয় (ধাপে ধাপে)

  1. মৃত্যুতে পঞ্চম তপশিলের দ্বিতীয় কলাম এবং স্থায়ী সম্পূর্ণ অক্ষমতায় তৃতীয় কলামের অর্থ হিসাব করুন।
  2. স্থায়ী আংশিক অক্ষমতায় প্রথম তপশিলের উপার্জন ক্ষমতা হানির শতকরা হারে সম্পূর্ণ অক্ষমতার ক্ষতিপূরণের অংশ হিসাব করুন।
  3. অস্থায়ী অক্ষমতায় ৪ দিন অপেক্ষাকালের পর মাসিক ক্ষতিপূরণ দিন, অক্ষমতাকাল বা তপশিলের চতুর্থ কলামের সময় পর্যন্ত, যেটি কম।
  4. একই দুর্ঘটনায় একাধিক জখম হলে ক্ষতিপূরণ যোগ করুন, তবে তা স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার অর্থের বেশি হবে না।
  5. মাসের মাঝে অক্ষমতা শেষ হলে সেই মাসের ক্ষতিপূরণ আনুপাতিক হারে দিন।

যে নথি রাখতে হবে

  • ক্ষতিপূরণের হিসাবপত্র (তপশিলের কলাম ও হার উল্লেখসহ)
  • চিকিৎসকের অক্ষমতা প্রতিবেদন
  • মাসিক ক্ষতিপূরণ পরিশোধের রেকর্ড
দায়িত্ব
HR ও Admin, Accounts
সময়সীমা
অস্থায়ী অক্ষমতা: ৪ দিন অপেক্ষাকালের পর, পরবর্তী মাসের প্রথম দিনে মাসিক ক্ষতিপূরণ প্রদেয়
Audit ও পরিদর্শনে যা দেখা হয়

ক্ষতিপূরণের অর্থ তপশিল অনুযায়ী হিসাব হয়েছে কি না এবং মাসিক ক্ষতিপূরণ নিয়মিত দেওয়া হয়েছে কি না দেখা হয়।

খেয়াল রাখুন

মৃত্যুজনিত এই ক্ষতিপূরণ চাকরির স্বাভাবিক ছাঁটাই, বরখাস্ত, অবসান বা পদত্যাগজনিত ক্ষতিপূরণের অতিরিক্ত। মাসিক ক্ষতিপূরণ চুক্তিতে থোক অর্থে পরিশোধ করা যায় (বিধি ১৪৭)।

না মানলে

এই ধারার জন্য আলাদা দণ্ড নেই; ধারা ১৫৯(১) অনুযায়ী ৫ (পাঁচ) হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড। কোম্পানির ক্ষেত্রে ধারা ১৬১ অনুযায়ী সংশ্লিষ্ট পরিচালক ও কর্মকর্তারাও দায়ী হতে পারেন।

নির্দেশিকা ব্যবহারিক সহায়তার জন্য, আইনি পরামর্শ নয়। Buyer code আইনের চেয়ে কঠোর হলে কঠোরটি মানুন।

BLA-এর সাথে পার্থক্য

BLA-এর সাথে পার্থক্য

হিসাবের কাঠামো BLA ধারা ১৫১-এর মতো: মৃত্যু ও স্থায়ী সম্পূর্ণ অক্ষমতায় পঞ্চম তপশিলের অর্থ, স্থায়ী আংশিক অক্ষমতায় উপার্জন ক্ষমতা হানির শতকরা হারে, অস্থায়ী অক্ষমতায় ৪ দিন অপেক্ষাকালের পর মাসিক। টাকার অঙ্ক নিজ নিজ পঞ্চম তপশিলে। BLA ধারা ১৫১ক-এ সরকার ঘোষিত খাতে Employment Injury Scheme তহবিলের বিধান আছে; EPZ-এ নেই।

BLA ধারা ১৫১ পাশাপাশি দেখুন

BLA ধারা ১৫১ · ক্ষতিপূরণ পরিমাণ

১৫১। (১) এই অধ্যায়ের বিধান সাপেক্ষে, ক্ষতিপূরণের পরিমাণ হইবে নিম্নরূপ, যথাঃ-

(ক) যে ক্ষেত্রে জখমের ফলে মৃত্যু হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকটি পঞ্চম তফসিলের দ্বিতীয় কলামে যে অর্থ উল্লেখ করা হইয়াছে সে অর্থ ১[ :

তবে শর্ত থাকে যে, এই ক্ষতিপুরণের পরিমাণ তার চাকুরির স্বাভাবিক ছাঁটাই, বরখাস্ত, অবসান, পদত্যাগজনিত ক্ষতিপূরণের অতিরিক্ত হইবে;]

২[ (খ) যে ক্ষেত্রে যখমের ফলে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা ঘটে সেই ক্ষেত্রে পঞ্চম তফসিলের তৃতীয় কলামে যে অর্থ উল্লেখ করা হইয়াছে সেই অর্থ;]

(গ) যে ক্ষেত্রে জখমের ফলে স্থায়ী আংশিক অক্ষমতা ঘটে সে ক্ষেত্রে-

(১) জখমটি প্রথম তফসিলে বর্ণিত হইলে, স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণ এর ঐ শতকরা হার, যাহা উহাতে উল্লিখিত উক্ত জখমের কারণে উপার্জন ক্ষমতা হানির শতকরা হারের সমান;

(২) জখমটি প্রথম তফসিলে বর্ণিত না হইলে, স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণের ঐ শতকরা হার যাহা উক্ত জখমের কারণে স্থায়ীভাবে উপার্জন ক্ষমতা হানির অনুপাতের সমান; এবং

(ঘ) যে ক্ষেত্রে জখমের ফলে সম্পূর্ণ বা আংশিক অস্থায়ী অক্ষমতা ঘটে সে ক্ষেত্রে মাসিক ক্ষতিপূরণ যাহা অক্ষমতার তারিখ হইতে চার দিন অপেক্ষাকাল অতিবাহিত হইবার পর যে মাসে প্রদেয় হইবে উহার পরবর্তী মাসের প্রথম দিনে প্রদেয় হইবে এবং তৎপর অক্ষমতার সময়কালে অথবা পঞ্চম তফসিলের শেষ কলামে উল্লিখিত সময়ের জন্য, যাহা স্বল্প হইবে, মাসিক ভিত্তিতে প্রদেয় হইবে।

(২) যে ক্ষেত্রে একই দুর্ঘটনার কারণে একাধিক জখম হয় সে ক্ষেত্রে উপ-ধারা (১) (গ) এর অধীন তৎসম্পর্কে প্রদেয় ক্ষতিপূরণ একত্রিত করা হইবে, কিন্তু কোন ক্ষেত্রে ইহা এমন ভাবে করা হইবে না যাহাতে ইহা জখম- গুলি হইতে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা ঘটিলে যে ক্ষতিপূরণ প্রদেয় হইত উহা হইতে বেশী হয়।

(৩) কোন মাসিক ক্ষতিপূরণ প্রদেয় হওয়ার তারিখের পূর্বে যদি অক্ষমতার অবসান হয় তাহা হইলে উক্ত মাস সম্পর্কে প্রদেয় ক্ষতিপূরণের অর্থ উক্ত মাসের অক্ষমতা থাকাকালীন সময়ের আনুপাতিকহারে প্রদেয় হইবে।

EPZ ধারা ৭৪ · ক্ষতিপূরণের পরিমাণ