বিধি১৬
অবকাঠামো বা সুবিধার রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬
(১) সরকার বা কোনো কর্তৃপক্ষ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সংরক্ষণ ও উন্নয়নের উদ্দেশ্যে প্রতিবেদশগত সংকটাপন্ন এলাকা বা পার্শ্ববর্তী এলাকায় কোনো অবকাঠামো বা সুবিধা (facility) গ্রাম সংরক্ষণ দলের উপর ন্যস্ত করিতে পারিবে।
(২) উপ-বিধি (১) এর অধীন গ্রাম সংরক্ষণ দলের উপর কোনো অবকাঠামো বা সুবিধা ন্যস্ত করা হইলে সংশ্লিষ্ট গ্রাম সংরক্ষণ দল উহার ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা করিবে। —
তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।