RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৮

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় নিষিদ্ধ কর্মকাণ্ড

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬

(১) আইনের ধারা ৫ এর উপ-ধারা

(৪) এর উদ্দেশ্য পূরণকল্পে, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সম্পর্কিত প্রজ্ঞাপনে যে সকল ক্ষতিকর কর্ম বা প্রক্রিয়া চালু রাখা বা শুরু করা যাইবে না উহা নির্ধারণের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়সমূহ বিবেচনা — করিতে হইবে, যথা :

(ক) বিদ্যমান প্রাকৃতিক অবস্থা ও জীববৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাসস্থলসহ সংরক্ষিত বন ও রক্ষিত এলাকা, নদ-নদী, খাল-বিল, প্লাবনভূমি, হাওর-বাওড়, লেক, জলাভূমি, পাখির আবাসস্থল, মৎস্য অভয়াশ্রমসহ অন্যান্য জলজ প্রাণি ও উদ্ভিদের জলজ অভয়াশ্রম, জলাভূমির বন, ম্যানগ্রোভ ও উপকূপলীয় এলাকার অবক্ষয়;

(খ) পরিবেশ ও প্রতিবেশের দূষণ ও অবক্ষয়;

(গ) প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীলতা;

(ঘ) প্রতিবেশ সংকটাপন্ন হইবার কারণ ও সম্ভাব্য হুমকি;

(ঙ) দেশিয় বা পরিযায়ী পাখি বা প্রাণির ক্ষতিগ্রস্ত হইবার কারণ এবং প্রতিরোধের উপায়;

(চ) অধিবাসীদের জীবন-জীবিকা, ধর্মীয় সামাজিক সংস্কৃতি;

(ছ) বিশেষ শৈল্পিক, ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎপর্যমন্ডিত প্রত্নতাত্বিক স্মৃতিনিদর্শন, বস্তু বা স্থান; এবং

(জ) উপরি-উল্লিখিত বিষয়ের সহিত সম্পর্কিত অন্যান্য বিষয়।

(২) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় কোন্ কোন্ কর্ম বা প্রক্রিয়া চালু রাখা বা শুরু করা যাইবে না তাহা সরকার পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ এর বিধি ১২ এবং ১৩ এ বর্ণিত মানমাত্রা অনুসারে নির্দিষ্ট করিবে। —

তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ৯। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা: ধারা ৫