RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১২

ইউনিয়ন সমন্বয় কমিটি

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬

(১) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা যে ইউনিয়নে অবস্থিত সেই ইউনিয়নে ইউনিয়ন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সমন্বয় কমিটি নামে একটি কমিটি থাকিবে। —

(২) ইউনিয়ন সমন্বয় কমিটি নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা :

(ক) চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, যিনি ইহার সভাপতিও হইবেন;

(খ) উপ-সহকারী কৃষি কর্মকর্তা;

(গ) ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা;

(ঘ) ইউনিয়ন আনসার ও ভিডিপি কর্মকর্তা;

(ঙ) ফরেস্টার, বন বিভাগ (নিকটতম কার্যালয়ের কর্মকর্তা);

(চ) ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট সদস্য;

(ছ) গ্রাম সংরক্ষণ দল সমবায় সমিতির সভাপতি অথবা সম্পাদক;

(জ) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে পরিবেশের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমে জড়িত বেসরকারি সংস্থা, পেশাজীবী সংগঠন, যদি থাকে, এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্য হইতে অনধিক ৫ (পাঁচ) জন ব্যক্তি; এবং

(ঝ) পরিবেশ অধিদপ্তর কর্তৃক মনোনীত কোনো কর্মকর্তা, যদি থাকে, অন্যথায় সভাপতি কর্তৃক মনোনীত কর্মকর্তা, যিনি ইহার সাচিবিক র্দািয়ত্ব পালন করিবেন। —

(৩) ইউনিয়ন সমন্বয় কমিটি

(ক) গ্রাম সংরক্ষণ দলসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় সাধন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করিবে; এবং

(খ) গ্রাম সংরক্ষণ দল কর্তৃক উহার কার্যসম্পাদনের ক্ষেত্রে উদ্ভূত কোনো সমস্যা সমাধানে সহায়তা প্রদান করিবে। —

তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।