RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৬

জেলা কমিটি

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬

(১) উপ-বিধি (২) এর বিধান সাপেক্ষে, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা যে — জেলায় অবস্থিত সেই জেলায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি জেলা কমিটি গঠিত হইবে, যথা:

(ক) ডেপুটি কমিশনার, যিনি ইহার সভাপতিও হইবেন;

(খ) সুপারেনটেনডেন্ট অব পুলিশ;

(গ) অতিরিক্ত ডেপুটি কমিশনার (রাজস্ব)

(ঘ) উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর;

(ঙ) নির্বাহী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড;

(চ) নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর;

(ছ) জেলা মৎস্য কর্মকর্তা;

(জ) জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা;

(ঝ) বন বিভাগের জেলা পর্যায়ের কর্মকর্তা;

(ঞ) উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর;

(ট) সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণ;

(ঠ) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের জেলা পর্যায়ের কর্মকর্তা;

(ড) জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা;

(ঢ) জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা;

(ণ) সভাপতি, জেলা আইনজীবী সমিতি;

(ত) সভাপতি, জেলা প্রেসক্লাব;

(থ) উপ-পরিচালক, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড;

(দ) জেলা সমবায় কর্মকর্তা;

(ধ) ডেপুটি কমিশনার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট জেলায় পরিবেশের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমে জড়িত বেসরকারি সংস্থা, পেশাজীবী সংগঠন, যদি থাকে, এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্য হইতে অনধিক ৭(সাত) জন ব্যক্তি; এবং

(ন) পরিবেশ অধিদপ্তরের জেলা পর্যায়ের একজন কর্মকর্তা, যদি থাকে, অন্যথায় সভাপতি কর্তৃক মনোনীত কোনো কর্মকর্তা, যিনি ইহার সাচিবিক দায়িত্ব পালন করিবেন।

(২) কোনো প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা একাধিক জেলায় অবস্থিত হইলে, বিভাগীয় কমিশনার জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করিবেন। — —

তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।