বিধি১৯
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার ভূমির শ্রেণি পরিবর্তন, ইত্যাদি
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬
(১) প্রচলিত বিধিমালা, প্রবিধানমালা, পরিপত্র বা আইনগত দলিলে ভিন্নতর যাহা কিছুই থাকুক না কেন, প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাভুক্ত কোনো ভূমির শ্রেণি পরিবর্তনের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের সম্মতি গ্রহণ করিতে হইবে।
(২) কোনো ভূমি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাভুক্ত হইলে, সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) এবং ভূমি সহকারী কর্মকর্তাগণ নিজ নিজ কার্যালয়ে সংরক্ষিত রেজিস্টার ১-এর সংশ্লিষ্ট প্রত্যেক খতিয়ানে মন্তব্যের কলামে লিপিবদ্ধ করিবেন যে, “পরিবেশ অধিদপ্তরের সম্মতি ব্যতীত ভূমির শ্রেণি পরিবর্তনযোগ্য নহে”। —
তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।