RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি২৩

তহবিল গঠন, ব্যবস্থাপনা ও ব্যবহার

প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬

(১) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে প্রতিবেশ ব্যবস্থাপনা তহবিল নামে একটি তহবিল থাকিবে। —

(২) তহবিলে নিম্নবর্ণিত উৎসসমূহ হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:

(ক) সরকারের নিকট হইতে প্রাপ্ত অনুদান;

(খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি ব্যক্তি, বিদেশি সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান;

(গ) কোনো স্থানীয় ব্যক্তি বা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান;

(ঘ) ব্যাংকে গচ্ছিত অর্থ হইতে প্রাপ্ত মুনাফা;

(ঙ) এই বিধিমালার অধীন প্রাপ্ত ফি; এবং

(চ) অন্য কোনো উৎস হইতে প্রাপ্ত অর্থ।

(৩) তহবিলের অর্থ কোনো তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে।

(৪) তহবিলের অর্থ মহাপরিচালক এবং অধিদপ্তরের পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও গবেষণা) এর যৌথ স্বাক্ষরে পরিচালিত হইবে।

(৫) তহবিলের অর্থ হইতে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার ব্যবস্থাপনা ও উন্নয়নের — উদ্দেশ্যে

(ক) পরিকল্পনা প্রণয়ন, প্রক্রিয়াকরণ, বাস্তবায়ন, পরিবীক্ষণ, মূল্যায়ন এবং প্রণোদনা প্রদান করা যাইবে; এবং

(খ) উপজেলা কমিটি এবং গ্রাম সংরক্ষণ দলকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা যাইবে।

(৬) উপ-বিধি (৫) (খ) এর অধীন অর্থ বরাদ্দ ও উহা ব্যবহারের ক্ষেত্রে এতদুদ্দেশ্যে সরকার কর্তৃক জারীকৃত দিকনির্দেশনা অনুসরণ করিতে হইবে।

(৭) এই বিধিমালা কার্যকর হইবার পূর্বে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা সংরক্ষণ ও উন্নয়নের উদ্দেশ্যে কোনো অর্থ বরাদ্দ করা হইলে উহা এই বিধিমালার অধীন বরাদ্দ করা হইয়াছে বলিয়া গণ্য হইবে।

তথ্যসূত্র: প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ — এস, আর, ও নং ২৯১-আইন/২০১৬, তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৬; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৫ সেপ্টেম্বর ২০১৬, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।