অন্যান্য কর্তৃপক্ষের দায়িত্ব
অন্যান্য কর্তৃপক্ষের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :—
(ক) পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত উপায়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্পাদন এবং তফসিলসহ এতৎসংশ্লিষ্ট নির্দেশনাবলিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ;
(খ) স্ব স্ব এলাকা, স্থাপনা বা গণপরিবহনে স্বীয় ব্যবস্থাপনায় বা নিয়োজিত ব্যক্তি, ঠিকাদার বা প্রতিষ্ঠান দ্বারা জৈবিকভাবে পচনশীল কঠিন বর্জ্য, জৈবিকভাবে অপচনশীল কঠিন বর্জ্য ও গার্হস্থ্য ঝুঁকিপূর্ণ কঠিন বর্জ্য ৩ (তিন) শ্রেণিতে পৃথকভাবে সংগ্রহ করা এবং নদ-নদী, পুকুর বা জলাধারে কোনো প্রকারের বর্জ্য নিক্ষেপ বা পরিত্যজন বন্ধে প্রচারণার উদ্যোগ গ্রহণ;
(গ) সংগৃহীত কঠিন বর্জ্য সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে বা নিজস্ব ব্যবস্থাপনায় পরিত্যজনের যথাযথ ব্যবস্থা গ্রহণ;
(ঘ) যাত্রীবাহী বাস, ট্রেন বা নৌযান হইতে সৃষ্ট কঠিন বর্জ্য নিজস্ব ব্যবস্থাপনায় পরিবেশসম্মতভাবে সংগ্রহ এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থানে পরিত্যজনের ব্যবস্থা গ্রহণ;
(ঙ) দফা (গ) এ উল্লিখিত বর্জ্য কোনো অবস্থাতেই রাস্তা, পুকুর, জলাধার বা উন্মুক্ত স্থানে নিক্ষেপ না করা; এবং
(চ) কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সরকার কর্তৃক, সময় সময়, জারীকৃত নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং ছক ১ এ বর্ণিত কার্যক্রম গ্রহণ ।
তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১০। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।