বিধি১৭
জটিলতা নিরসনে সরকারের ক্ষমতা
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১
সরকার, এই বিধিমালার বিধানের অস্পষ্টতার কারণে বিধিমালার অধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনো অসুবিধা দেখা দিলে, সাধারণ বা বিশেষ আদেশ জারির মাধ্যমে, উক্ত বিধানের স্পষ্টীকরণ বা ব্যাখ্যা প্রদান করতঃ উক্ত বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করিতে পারিবে।
তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।