RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৮

প্রতিষ্ঠানের দায়িত্ব

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

প্রতিষ্ঠানের দায়িত্ব হইবে নিম্নরূপ, যথা :—

(১) দোকান, রেস্টুরেন্ট, হোটেল, মার্কেট, কমিউনিটি সেন্টার ও অন্যান্য আবাসিক, বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানের প্রতিদিনের ময়লা-আবর্জনা জমা করিয়া নির্ধারিত জায়গায় ফেলা নিশ্চিত করা;

(২) বর্জ্য রাস্তায় বা ড্রেনে নিক্ষেপ না করা বা না পোড়ানো;

(৩) বর্জ্য নিক্ষেপের জন্য প্লাস্টিকজাত ব্যাগের ব্যবহার রোধ করা এবং জৈব পচনশীল ব্যাগ বা মোড়ক ব্যবহারে অগ্রাধিকার প্রদান;

(৪) স্থানীয় সরকার কর্তৃপক্ষের সহিত অংশীদারিত্বের ভিত্তিতে উৎস হইতে বর্জ্য পৃথকীকরণ, পৃথকীকৃত বর্জ্য পৃথকভাবে সংগ্রহের সুবিধা প্রদান, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য অনুমোদিত বর্জ্য সংগ্রহকারী বা অনুমোদিত পুনর্ব্যবহার উপযোগীকরণকারীর নিকট হস্তান্তরকরণ; এবং

(৫) পচনশীল বর্জ্য স্বীয় আঙ্গিনায় গর্ত করিয়া কম্পোস্টিং বা বায়ো-মিথেনেশান এর মাধ্যমে যতদূর সম্ভব প্রক্রিয়াকরণ ও পরিত্যজন এবং অবশিষ্ট বর্জ্য স্থানীয় সরকার কর্তৃপক্ষ বা অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বর্জ্য সংগ্রহকারী বা সংস্থাকে প্রদান।

ব্যাখ্যা।—এই বিধির উদ্দেশ্য পূরণকল্পে, ‘জৈব পচনশীল ব্যাগ বা মোড়ক’ অর্থ অনুজীবের ক্রিয়ায় পচনযোগ্য ব্যাগ বা মোড়ক যাহা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন কর্তৃক নির্ধারিত জাতীয় মান উত্তীর্ণ ।

তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৭। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।