RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৪

কার্যাবলি

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

কমিটির কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :—

(ক) ভূ-গর্ভস্থ পানি, বায়ু, চোয়ানি এবং কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার উপযোগীকরণ, পুনঃচক্রায়ন এর ক্ষেত্রে তফসিল ২ ও ৩ এ উল্লিখিত বিধানাবলির যথাযথ অনুসরণ প্রক্রিয়া পরিবীক্ষণ;

(খ) বিধিমালা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সকল ব্যক্তির কার্যক্রম পরিবীক্ষণ এবং স্থানীয় সরকার কর্তৃপক্ষ বা অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক দাখিলকৃত বার্ষিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক নির্দেশনা প্রদান;

(গ) বর্জ্য প্রক্রিয়াকরণ, পৃথকীকরণ, পুনর্ব্যবহার উপযোগীকরণ এবং চূড়ান্ত পরিত্যজন সংক্রান্ত নূতন প্রযুক্তি বা পদ্ধতি প্রবর্তন ও প্রয়োগের ক্ষেত্রে অনুসরণীয় নির্দেশাবলি জারির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান;

(ঘ) বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার উপযোগীকরণ এবং চূড়ান্ত পরিত্যজন সংক্রান্ত বিষয়ে নির্দেশনা প্রদান;

(ঙ) স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনা অনুমোদন;

(চ) বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম বা যথাযথ পদ্ধতি অনুসৃত না হইলে সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃপক্ষসহ অন্যান্য কর্তৃপক্ষের নিকট হইতে ব্যাখ্যা তলব বা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান;

(ছ) কমিটি উহার দায়িত্বের সহিত সংশ্লিষ্ট কোনো বিষয় সরেজমিনে তদন্ত করিয়া তৎকর্তৃক ধার্য তারিখের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিলের জন্য অধিদপ্তর, স্থানীয় সরকার কর্তৃপক্ষ, অন্যান্য কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠানকে নির্দেশ দিতে পারিবে;

(জ) পরিবেশ দূষণকারী ঝুঁকিপূর্ণ বর্জ্য সৃষ্টিকারী পণ্যের ব্যবহার বন্ধ বা সীমিতকরণে নির্দেশনা প্রদান; এবং

(ঝ) উৎপাদনকারীর সম্প্রসারিত দায়িত্ব (EPR) এর নির্দেশিকা প্রণয়ন ও হালনাগাদকরণে সুপারিশ প্রদান।

তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।

এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-২