জাতীয় সমন্বয় কমিটি
(১) সরকার, এই বিধিমালার উদ্দেশ্য পূরণকল্পে, নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত একটি জাতীয় সমন্বয় কমিটি গঠন করিল, যথা :—
(ক) সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় - সভাপতি
(খ) অর্থ বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা - সদস্য
(গ) স্থানীয় সরকার বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন - সদস্য কর্মকর্তা
(ঘ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব - সদস্য পদমর্যাদার একজন কর্মকর্তা
(ঙ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অন্যূন যুগ্মসচিব - সদস্য পদমর্যাদার একজন কর্মকর্তা
(চ) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন - সদস্য কর্মকর্তা
(ছ) স্বাস্থ্য সেবা বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা - সদস্য
(জ) কৃষি মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা - সদস্য
(ঝ) শিল্প মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা - সদস্য
(ঞ) পানি সম্পদ মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা - সদস্য
(ট) বিদ্যুৎ বিভাগের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা - সদস্য
(ঠ) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার - সদস্য একজন কর্মকর্তা
(ড) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার একজন - সদস্য কর্মকর্তা
(ঢ) মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর - সদস্য
(ণ) চেয়ারম্যান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ - সদস্য
(ত) প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশন (সকল) - সদস্য
(থ) সরকার কর্তৃক মনোনীত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক একজন বিশেষজ্ঞ - সদস্য প্রতিনিধি
(দ) সরকার কর্তৃক মনোনীত বেসরকারী সংস্থা (এনজিও) এর একজন - সদস্য প্রতিনিধি
(ধ) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি - সদস্য (এফবিসিসিআই) এর একজন প্রতিনিধি
(ন) প্লাস্টিক প্রস্তুতকারী বা আমদানিকারক প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি - সদস্য
(প) পরিচালক, পরিবেশ অধিদপ্তর - সদস্য-সচিব
(২) কমিটি, প্রয়োজনবোধে, যে কোনো সদস্য কো-অপ্ট করিতে পারিবে।
(৩) অধিদপ্তর কমিটিকে সাচিবিক এবং কারিগরি সহায়তা প্রদান করিবে।
(৪) সরকার, জাতীয় সমন্বয় কমিটির সহিত পরামর্শক্রমে, প্রয়োজনে, স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সহিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সমন্বয়ে, বিভাগীয় ও জেলা পর্যায়ে তদারকি কমিটি গঠন করিতে পারিবে।
তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৪। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।