বিধি৫
সভা
কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১
(১) সভাপতি কমিটির সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং তাহার অনুপস্থিতিতে তৎকর্তৃক মনোনীত একজন সদস্য সভায় সভাপতিত্ব করিবেন।
(২) কমিটির সভা বৎসরে অন্যূন ২ (দুই) বার অনুষ্ঠিত হইবে।
(৩) মোট সদস্যের এক-তৃতীয়াংশের উপস্থিতিতে সভার কোরাম পূর্ণ হইবে, তবে মুলতবি সভার ক্ষেত্রে কোরামের প্রয়োজন হইবে না।
(৪) কেবল কোনো সদস্য পদে শূন্যতা বা কমিটি গঠনে ত্রুটি থাকিবার কারণে কমিটির কোনো কার্য বা কার্যধারা অবৈধ হইবে না বা তৎসম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না।
(৫) সভার নোটিশ এবং কার্যবিবরণী মন্ত্রণালয় এবং অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করিতে হইবে।
তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।