RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১৪

দুর্ঘটনাজনিত প্রতিবেদন দাখিল ও পরবর্তী কার্যক্রম গ্রহণ

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১

(১) কঠিন বর্জ্য সংগ্রহকরণ, পৃথকীকরণ, মওজুদকরণ, প্রক্রিয়াকরণ, পুনর্ব্যবহার উপযোগীকরণ, চূড়ান্ত পরিত্যজন এবং পরিবহনের সময় যদি কোনো দুর্ঘটনা সংঘটিত হয় তাহা হইলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ছক-৩ অনুযায়ী দুর্ঘটনা ঘটিবার অনধিক ৩ (তিন) কর্মদিবসের মধ্যে মহাপরিচালকের নিকট উক্ত দুর্ঘটনার প্রতিবেদন দাখিল করিবেন।

(২) উপ-বিধি (১) এ উল্লিখিত প্রতিবেদন প্রাপ্তির পর মহাপরিচালক তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা দ্বারা তদন্ত করিবেন।

(৩) কমিটির সদস্য সচিব প্রাপ্ত দুর্ঘটনার প্রতিবেদন ও তদন্ত প্রতিবেদনসমূহ সমন্বিত করিয়া কমিটি সমীপে উপস্থাপন করিবেন।

তথ্যসূত্র: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ — এস, আর, ও, নং ৩৫৬-আইন/২০২১, তারিখ ৯ ডিসেম্বর ২০২১; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ২৩ ডিসেম্বর ২০২১, গেজেট PDF-এর পৃষ্ঠা ১১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।