RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি১১

হলুদ শ্রেণির শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহকে পরিবেশগত ছাড়পত্র প্রদান পদ্ধতি

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) অবস্থানগত ছাড়পত্র পাইবার পর হলুদ শেণির সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে উহা চালু করিবার লক্ষ্যে পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির জন্য আবেদন করিতে হইবে।

(২) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদন বিবেচনা করিবার ক্ষেত্রে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় কর্তৃক সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরেজমিনে পরিদর্শন করিয়া যৌক্তিকতা ও অভিমতসহ প্রতিবেদন প্রস্তুত করিতে হইবে।

(৩) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির অনধিক ৭ (সাত) কার্যদিবসের মধ্যে দাখিলকৃত আবেদন, পরিদর্শন প্রতিবেদন, অবস্থানগত ছাড়পত্রের শর্তাবলি প্রতিপালন, ইত্যাদি বিবেচনা করিয়া অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় সন্তুষ্ট হইলে সংশ্লিষ্ট উদ্যোক্তার অনুকূলে পরিবেশগত ছাড়পত্র প্রদান করিবে, অথবা সন্তুষ্ট না হইলে আবেদনটি নামঞ্জুর করিয়া উহার কারণ উল্লেখপূর্বক আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।