বিধি৮
অবস্থানগত ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩
কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের জন্য অবস্থানগত ছাড়পত্র প্রদানের ক্ষেত্রে নিম্নবর্ণিত বিষয়সমূহ বিবেচনা করিতে হইবে, যথা:-
(ক) সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরকারের কোনো উন্নয়ন পরিকল্পনা, নীতিমালা বা সিদ্ধান্তের পরিপন্থী কী না; এবং
(খ) সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পের স্থান নির্বাচনের ক্ষেত্রে তফসিল-৯ এর নির্দেশিকা অনুসরণ করা হইয়াছে কী না।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৯