বিধি৪
নমুনা সংগ্রহের নোটিশ
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩
(১) আইনের ধারা ১১ এর বিধান মোতাবেক মহাপরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা কর্তৃক বায়ু, পানি, মাটি বা অন্যবিধ পদার্থের নমুনা বিশ্লেষণের উদ্দেশ্যে গ্রহণ করিতে চাহিলে সংশ্লিষ্ট কারখানা, প্রাঙ্গন বা স্থানের মালিক, দখলদার বা এজেন্টকে ফরম-২ অনুযায়ী নোটিশ প্রদান করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত নমুনা সংগ্রহের ক্ষেত্রে আইনের ধারা ১১ এর উপ-ধারা (৩) ও
(৪) এর বিধানাবলি অনুসরণ করিতে হইবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ২। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা: ধারা ১১