অবস্থানগত ছাড়পত্র নবায়ন পদ্ধতি
(১) সকল শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্রের মেয়াদ শেষ হইবার কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন পূর্বে উহা নবায়নের জন্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে অবস্থানগত ছাড়পত্র নবায়নের জন্য ফরম-৪ পূরণ করে তফসিল-৭ এ উল্লিখিত ফি প্রদানপূর্বক বিধি ৭ অনুযায়ী সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করিতে হইবে।
(২) সংশ্লিষ্ট কার্যালয় শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের সাইট সরেজমিন পরিদর্শনপূর্বক যদি সন্তুষ্ট হয় যে, অবস্থানগত ছাড়পত্রে উল্লিখিত শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করা হইয়াছে তাহা হইলে উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অনুকূলে প্রদত্ত অবস্থানগত ছাড়পত্র নবায়ন করিবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৭