সবুজ শ্রেণির শিল্প প্রতিষ্ঠান ও প্রকল্পসমূহকে পরিবেশগত ছাড়পত্র প্রদান পদ্ধতি
(১) সবুজ শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের জন্য ফরম-৩ অনুযায়ী প্রযোজ্য অংশ পূরণ করিয়া আবেদন দাখিল করিতে হইবে।
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদন করিবার ক্ষেত্রে তফসিল-৯ এর নির্দেশিকা অনুসরণ করিতে হইবে।
(৩) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদনের সহিত সংশ্লিষ্ট দলিলপত্র, বিবরণ এবং তফসিল-৭ এ উল্লিখিত ফি জমা প্রদান করিতে হইবে।
(৪) উপ-বিধি (১) এ উল্লিখিত আবেদন বিবেচনা করিবার ক্ষেত্রে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় কর্তৃক সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরেজমিনে পরিদর্শন করিতে হইবে।
(৫) উপ-বিধি (১) এর অধীন আবেদন প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়—
(ক) সরেজমিনে পরিদর্শনপূর্বক আবেদনে উল্লিখিত তথ্যাবলি পরীক্ষা করিয়া সন্তুষ্ট হইলে সংশ্লিষ্ট উদ্যোক্তার অনুকূলে পরিবেশগত ছাড়পত্র প্রদান করিবে; অথবা
(খ) আবেদনকারী পরিবেশগত ছাড়পত্র গ্রহণের অযোগ্য হইলে তাহার আবেদনটি নামঞ্জুর করিয়া উহার কারণ উল্লেখক্রমে আবেদনকারীকে লিখিতভাবে অবহিত করিবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ৫। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।