সংজ্ঞা
(১) বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায়—
(১) “অধিদপ্তর” অর্থ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নং আইন) এর ধারা ২ এর দফা (ক) এ সংজ্ঞায়িত অধিদপ্তর;
(২) “আইন” অর্থ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (১৯৯৫ সনের ১ নং আইন);
(৩) “আপিল কর্তৃপক্ষ” অর্থ বিধি ২৮ এর উপ-বিধি (১) অনুযায়ী গঠিত আপিল কর্তৃপক্ষ;
(৪) “তফসিল” অর্থ এই বিধিমালার তফসিল;
(৫) “তালিকাভুক্ত পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞ” অর্থ বিধি ৩৭ এর অধীন তালিকাভুক্ত পরিবেশ পরামর্শক বা বিশেষজ্ঞ;
(৬) “পরিবেশগত প্রভাব নিরূপণ (Environmental Impact Assessment)” অর্থ কোনো প্রস্তাবিত প্রকল্প বা কার্যক্রমের সম্ভাব্য পরিবেশগত প্রভাব চিহ্নিতকরণ, পূর্ব-অনুমান ও মূল্যায়নের সুসংগঠিত প্রক্রিয়া;
(৭) “পরিবেশগত ছাড়পত্র কমিটি” অর্থ বিধি ২৪ এর অধীন গঠিত কোনো পরিবেশগত ছাড়পত্র কমিটি;
(৮) “পরিবেশগত ব্যবস্থাপনা পরিকল্পনা” অর্থ পরিবেশগত প্রভাব প্রশমন ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরিকল্পনা;
(৯) “প্রাথমিক পরিবেশগত সমীক্ষা” অর্থ পরিবেশগত প্রভাব নিরূপণের লক্ষ্যে প্রাথমিক সমীক্ষা;
(১০) “মহাপরিচালক” অর্থ অধিদপ্তরের মহাপরিচালক; এবং
(১১) “স্থিতিমাপ” অর্থ কোনো ভৌত, রাসায়নিক, বায়োলজিক্যাল বা অন্য কোনো পরিমাপযোগ্য বৈশিষ্ট্য যাহা পরিবেশের গুণগতমানের নির্ধারক।
(২) এই বিধিমালায় ব্যবহৃত যে সকল শব্দ বা অভিব্যক্তির সংজ্ঞা প্রদান করা হয় নাই সেই সকল শব্দ বা অভিব্যক্তি আইনে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থে প্রযোজ্য হইবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।