পরিবেশগত ছাড়পত্র নবায়ন পদ্ধতি
(১) সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের উদ্যোক্তাকে পরিবেশগত ছাড়পত্র নবায়নের জন্য ফরম-৫ পূরণপূর্বক তফসিল-৭ এ উল্লিখিত ফি প্রদানপূর্বক বিধি ৭ এ অনুযায়ী সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করিতে হইবে।
(২) পরিবেশগত ছাড়পত্র প্রাপ্তির পর উক্ত ছাড়পত্রে প্রদত্ত শর্তাবলি প্রতিপালন ও অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মানমাত্রাসহ প্রাসঙ্গিক কার্যক্রমসমূহ গ্রহণযোগ্য হইলে সংশ্লিষ্ট কার্যালয় উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প সরেজমিনে পরিদর্শনপূর্বক সবুজ ও হলুদ শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র নবায়ন করিবে:
তবে শর্ত থাকে যে, কমলা ও লাল শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিবেশগত ছাড়পত্র নবায়নের বিষয়ে মতামত, পরিদর্শন প্রতিবেদনসহ সংশ্লিষ্ট কাগজাদি মহানগর, আঞ্চলিক বা বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করিবে।
(৩) উপ-বিধি (২) অনুযায়ী প্রাপ্ত সুপারিশ মহানগর, আঞ্চলিক বা বিভাগীয় কার্যালয় কর্তৃক অনুমোদিত হইবার পর সংশ্লিষ্ট কার্যালয় উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অনুকূলে পরিবেশগত ছাড়পত্র নবায়ন করিবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৩। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।
এই বিধিতে উল্লিখিত তফসিল: তফসিল-৭