বিধি২৬
অবস্থানগত ছাড়পত্র ও পরিবেশগত ছাড়পত্র হস্তান্তর
পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩
(১) কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্প অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তরিত হইলে উক্ত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অনুকূলে প্রদত্ত অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র কোনো শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের প্রতিনিধি, দাতা বা গ্রহীতার লিখিত আবেদনক্রমে এবং মহাপরিচালকের অনুমোদনক্রমে উহা হস্তান্তর করা যাইবে।
(২) উপ-বিধি (১) অনুযায়ী কোনো অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র হস্তান্তরিত হইলে উহার বিপরীতে অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নির্দেশ বা ক্ষতিপূরণের দাবীসহ, যদি থাকে, উহা হস্তান্তরিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।
তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৬। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।