RMG Code — Rules for a Better TomorrowRMG Code
পরিবেশ আইন
বিধি৩০

আপিল শুনানির পদ্ধতি

পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩

(১) শুনানীর জন্য নির্ধারিত তারিখে আপিলকারী উপস্থিত না হইলে আপিল কর্তৃপক্ষ আপিল খারিজ করিতে পারিবে:

তবে শর্ত থাকে যে, আপিল কর্তৃপক্ষ আপিলকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানীর জন্য উপস্থিত হইবার সময় বৃদ্ধি করিতে পারিবে।

(২) উপ-বিধি (১) অনুযায়ী আপিলের কোনো আবেদন খারিজ করা হইলে খারিজের উক্ত আদেশ প্রদানের তারিখ হইতে অনধিক ২১ (একুশ) কার্যদিবসের মধ্যে উহা পুনর্বিবেচনার জন্য আপিল কর্তৃপক্ষের নিকট আবেদন করা যাইবে।

(৩) আপিল কর্তৃপক্ষ সংখ্যাগরিষ্ঠ সদস্যের স্বাক্ষরে লিখিতভাবে আদেশ জারি করিবে এবং উহার অনুলিপি অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয় এবং মহাপরিচালকের নিকট প্রেরণ করিবে।

(৪) আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অনুকূলে প্রদত্ত অবস্থানগত ছাড়পত্র বা পরিবেশগত ছাড়পত্র প্রদান ও নবায়ন করা যাইবে না।

তথ্যসূত্র: পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ — এস, আর, ও নম্বর ৫৩/আইন/২০২৩, তারিখ ২ মার্চ ২০২৩; বাংলাদেশ গেজেট (অতিরিক্ত), ৫ মার্চ ২০২৩, গেজেট PDF-এর পৃষ্ঠা ১৮। মূল গেজেট (PDF)। হালনাগাদ: ০৯ অক্টোবর ২০২৬।