RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা১

সংক্ষিপ্ত শিরোনাম, পরিধি ও প্রবর্তন

Section 1 · Short title, extent and commencement

বাংলা পাঠ

১। সংক্ষিপ্ত শিরোনাম, প্রয়োগ ও প্রবর্তন।-

(১) এই আইন ১[* * *] ইমারত নির্মাণ আইন, ১৯৫২ নামে অভিহিত হইবে।

(২) ইহা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হইবে।

(৩) ইহা-

(ক) ২৬ শে জুলাই, ১৯৫১ খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপন নং. ২৩০৬ এল. এস.-জি. এর সহিত সম্পর্কিত যে সকল এলাকায় পূর্ববঙ্গ আইনসমূহ অবসান আইন, ১৯৫১ দ্বারা পূর্ববঙ্গ ইমারত নির্মাণ অধ্যাদেশ, ১৯৫১ যে তারিখে ও তারিখ হইতে অকার্যকর হইবে; এবং

(খ) অন্যান্য এলাকায়, যাহা সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখে ও তারিখ হইতে নির্দেশ করিবে,

সেই তারিখে ও তারিখ হইতে কার্যকর হইবে।

(৪) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোনো এলাকা হইতে এই আইনের প্রয়োগ প্রত্যাহার করিতে পারিবে।

সংশোধনী টীকা (১)
  1. “পূর্ববঙ্গ” শব্দ বাংলাদেশ (বিদ্যমান আইন অভিযোজন) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের রাষ্ট্রপতির আদেশ নং ৪৮) এর ৬ অনুচ্ছেদ দ্বারা বিলুপ্ত।

আইনের সর্বত্র “পূর্ব পাকিস্তান” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ বাংলাদেশ (বিদ্যমান আইন অভিযোজন) আদেশ, ১৯৭২ (১৯৭২ সনের রাষ্ট্রপতির আদেশ নং ৪৮) এর ৫ অনুচ্ছেদ দ্বারা প্রতিস্থাপিত।

আইনের সর্বত্র “প্রাদেশিক সরকার” শব্দগুলির পরিবর্তে “সরকার” শব্দ ইমারত নির্মাণ (সংশোধন) আইন, ১৯৮৭ (১৯৮৭ সনের ১২নং আইন) এর ২ ধারা দ্বারা প্রতিস্থাপিত।

বাংলা পাঠ: মুদ্রিত বাংলা সংকলন থেকে হুবহু, সংশোধনী টীকাসহ (মূল পাতা দেখুন, PDF পৃ. ৩)। আইনটি ইংরেজিতে প্রণীত; আইনি প্রয়োজনে English ট্যাবের মূল পাঠ দেখুন।

মূল পাঠ (ইংরেজি)

1. (1) This Act may be called the 1[* * *] Building Construction Act, 1952.

(2) It extends to the whole of Bangladesh.

(3) It shall come into force,-

(a) in the areas to which notification No. 2306 L.S.-G., dated the 26th July, 1951, relates, on and from the date on which the East Bengal Building Construction Ordinance, 1951, as enacted and continued in operation by the East Bengal Expiring Laws Act, 1951, ceases to operate; and

(b) in other areas, on and from such dates as the Government may, by notification in the official Gazette, direct.

(4) The Government may, by notification in the official Gazette, withdraw the operation of this Act from any area.

সংশোধনী টীকা (৩)
  1. Throughout this Act, the word “Bangladesh” was substituted for the words “East Pakistan” by Article 5 of the Bangladesh (Adaptation of Existing Laws) Order, 1972 (President’s Order No. 48 of 1972).
  2. Throughout this Act, the word “Government” was substituted for the words “Provincial Government” by section 2 of the Building Construction (Amendment) Act, 1987 (Act No. XII of 1987)
  3. The words “East Bengal” were omitted by Article 6 of the Bangladesh (Adaptation of Existing Laws) Order, 1972 (President’s Order No. 48 of 1972)

মূল পাঠ: Laws of Bangladesh (bdlaws.minlaw.gov.bd), হুবহু।

তথ্যসূত্র: The Building Construction Act, 1952, section 1 — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।