RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা১৮ক

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড প্রণয়নের ক্ষমতা

Section 18A · Power to make Bangladesh National Building Code

বাংলা পাঠ

১[১৮ক। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড প্রণয়নের ক্ষমতা।-

(১) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বিধান প্রণয়ন করিতে পারিবে এবং এই ধারার অধীন প্রণীত বিধানাবলি সম্মিলিতভাবে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড নামে অভিহিত হইবে।

(২) বিশেষ করিয়া, এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুন্ন না করিয়া, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে নিম্নরূপ বিষয়াবলির সকল বা যে কোনো বিষয়ে বিধান করিতে পারিবে, যথা:-

(ক) ইমারত নির্মাণের সাধারণ শর্তাবলি, নিয়ন্ত্রণ এবং প্রবিধান;

(খ) অগ্নি নির্বাপন;

(গ) ইমারত সামগ্রী;

(ঘ) কাঠামোগত নকশা;

(ঙ) নির্মাণ চর্চা ও নিরাপত্তা;

(চ) ইমারত সেবা;

(ছ) বিদ্যমান ইমারতের পরিবর্তন, সংযোজন ও ব্যবহারগত পরিবর্তন;

(জ) সঙ্কেত ও বর্হিভাগ প্রদর্শনী;

(ঝ) উপরি-উক্ত বিষয়সমূহের প্রশাসন ও বাস্তবায়ন সম্পর্কিত বিষয়াবলি।

সংশোধনী টীকা (১)
  1. ধারা ১৮ক ইমারত নির্মাণ (সংশোধন) আইন, ২০০৬ (২০০৬ সনের ১৫ নং আইন) এর ২ ধারাবলে সন্নিবেশিত।

বাংলা পাঠ: মুদ্রিত বাংলা সংকলন থেকে হুবহু, সংশোধনী টীকাসহ (মূল পাতা দেখুন, PDF পৃ. ১৪)। আইনটি ইংরেজিতে প্রণীত; আইনি প্রয়োজনে English ট্যাবের মূল পাঠ দেখুন।

মূল পাঠ (ইংরেজি)

1[18A. (1) The Government may, by notification in the official Gazette, make provision to carry out the purposes of this Act and the provisions made under this section may collectively be called the Bangladesh National Building Code.

(2) Without Prejudice to the generality of the foregoing power, the Bangladesh National Building Code may provide for all or any of the following matters, namely:-

(a) general building requirements, control and regulation;

(b) fire protection;

(c) building materials;

(d) structural design;

(e) construction practices and safety;

(f) building services;

(g) alteration, addition to and change of use of existing building;

(h) sign and outdoor display;

(i) matters relating to administration and enforcement of the above matters.]

সংশোধনী টীকা (১)
  1. Section 18A was inserted by section 2 of the Building Construction (Amendment) Act, 2006 (Act No. XV of 2006)

মূল পাঠ: Laws of Bangladesh (bdlaws.minlaw.gov.bd), হুবহু।

তথ্যসূত্র: The Building Construction Act, 1952, section 18A — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।