বিনা পরোয়ানায় জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা
বাংলা পাঠ
১[১০ক। পরোয়ানা ব্যতীত জব্দ এবং গ্রেফতার করিবার ক্ষমতা।-
(১) ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা কমিটির কোনো সদস্য অথবা তিনি বা কমিটি কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা অথবা সহকারী সাব-ইন্সপেক্টরের নিম্নে নহেন এইরূপ পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত জানামতে বা অন্য কোনো মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং লিখিত আকারে, যদি এইরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে, ধারা ৩গ এর অধীন অনুমোদন ব্যতীত অথবা অনুমোদনপত্রে উল্লিখিত শর্ত লঙ্ঘন করিয়া অথবা ধারা ৩ঘ এর অধীন প্রদত্ত নির্দেশ লঙ্ঘন করিয়া কোনো পাহাড় কর্তন বা বিনষ্টকরণ কাজ করা হইতেছে, তাহা হইলে দিনে বা রাতের যে কোনো সময়-
(ক) উক্ত পাহাড়ে প্রবেশ করিতে পারিবেন;
(খ) উক্ত পাহাড় কর্তন বা ধ্বংসকরণ কাজে ব্যবহৃত অথবা উক্ত পাহাড়ের মাটি ভর্তিকরণ বা বহন করিবার কাজে ব্যবহৃত যে কোনো যানবাহন, যন্ত্রপাতি, দ্রব্য এবং পশু জব্দ করিতে পারিবেন;
(গ) যদি তিনি পুলিশ কর্মকর্তা হিসাবে যদি তাহার বিশ্বাস করিবার কারণ থাকে যে, কোনো ব্যক্তি ধারা ১২ এর উপ-ধারা (১ক) এর অধীন শাস্তিযোগ্য অপরাধ করিয়াছেন, তাহা হইলে উক্ত ব্যক্তিকে গ্রেফতার করিতে পারিবেন।
(২) উপ-ধারা (১) এর অধীন কোনো পুলিশ কর্মকর্তা কোনো ব্যক্তিকে গ্রেফতার করিলে অথবা কোনো ব্যক্তি কোনো কিছু জব্দ করিলে, উক্তরূপ গ্রেফতার বা জব্দের চব্বিশ ঘন্টার মধ্যে বিস্তারিত তথ্যসহ তাহার উর্ধ্বতন কর্মকর্তার নিকট রিপোর্ট পেশ করিবেন।
(৩) এই ধারার অধীন গ্রেফতারকৃত প্রত্যক ব্যক্তিকে এবং জব্দকৃত যানবাহন, যন্ত্রপাতি, দ্রব্য অথবা পশুকে কোনো প্রকার বিলম্ব না করিয়া নিকটবর্তী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট হস্তান্তর করিতে হইবে, এবং উক্ত কর্মকর্তা গ্রেফতারকৃত ব্যক্তি অথবা, ক্ষেত্রমত, জব্দকৃত যানবাহন, যন্ত্রপাতি, দ্রব্য অথবা পশুকে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা বা ক্ষেত্রমত, বিলি-বন্দেজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিবে।
(৪) এই ধারার অধীন গ্রেফতার এবং জব্দ করিবার ক্ষেত্রে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সনের ৫ নং আইন) এর বিধানাবলি, এই ধারার সহিত অসামঞ্জস্যপূর্ণ না হওয়া সাপেক্ষে, প্রযোজ্য হইবে।
সংশোধনী টীকা (১)
- ধারা ১০ক ইমারত নির্মাণ (সংশোধন) আইন, ১৯৯০ (১৯৯০ সনের ৩৫ নং আইন) এর ৭ ধারা দ্বারা সন্নিবেশিত।
বাংলা পাঠ: মুদ্রিত বাংলা সংকলন থেকে হুবহু, সংশোধনী টীকাসহ (মূল পাতা দেখুন, PDF পৃ. ১০)। আইনটি ইংরেজিতে প্রণীত; আইনি প্রয়োজনে English ট্যাবের মূল পাঠ দেখুন।
মূল পাঠ (ইংরেজি)
1[10A. (1) The Authorised Officer or any member of the Committee or any officer authorised by him or Committee or any Police Officer not below the rank of Assistant Sub- Inspector who has reason to believe, from personal knowledge or from information given by any person and taken down in writing, that any hill is being cut or razed without obtaining the sanction under section 3C or in breach of any of the terms and conditions subject to which sanction was granted under that section or in contravention of an order made under section 3D may at any time during the day or night-
(a) enter into such hill;
(b) seize any vehicle, instrument, material and animal used in the cutting or razing of the hill or loading or carrying the earth of such hill;
(c) if he is a Police Officer, arrest any person who he has reason to believe to have committed an offence punishable under sub-section (1A) of section 12.
(2) Whenever a Police Officer makes any arrest or any person makes any seizure under sub-section (1), he shall, within twenty-four hours after such arrest or seizure, make a full report of all the particulars of such arrest or seizure to his immediate superior.
(3) Every person arrested and any vehicle, instrument, material or animal seized under this section shall be forwarded without delay to the Officer-in-Charge of the nearest police station, and the officer to whom such person or vehicle, instrument, material or animal is forwarded shall, with all convenient despatch, take such measures as may be necessary for the disposal according to law of such person or, as the case may be, vehicle, instrument, material or animal.
(4) The provisions of the Code of Criminal Procedure, 1898 (Act V of 1898) shall apply, in so far as they are not inconsistent with the provisions of this section, to all arrests and seizure made under this section.]
সংশোধনী টীকা (১)
- Section 10A was inserted by section 7 of the Building Construction (Amendment) Act, 1990 (Act No. XXXV of 1990)
মূল পাঠ: Laws of Bangladesh (bdlaws.minlaw.gov.bd), হুবহু।
তথ্যসূত্র: The Building Construction Act, 1952, section 10A — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।