RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা২

সংজ্ঞা

Section 2 · Definitions

বাংলা পাঠ

২। সংজ্ঞা।-

বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে,-

(ক) “ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা” অর্থ এই আইনের অধীন কোনো এলাকায় ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনের জন্য সরকার কর্তৃক, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, নিযুক্ত কোনো ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা;

(খ) “ইমারত” অর্থে কোনো গৃহ, বহিঃগৃহ, কুটির, প্রাচীর, এবং গাঁথুনি, ইট, ঢেউটিন, ধাতু, টালি, কাঠ, বাঁশ, কাদামাটি, পাতা, ঘাস, খড় বা অন্য যে কোনো উপকরণ দ্বারা নির্মিত কোনো কাঠামো অন্তর্ভুক্ত হইবে;

(গ) “কমিটি” অর্থ কোনো এলাকার জন্য নির্ধারিত পদ্ধতিতে গঠিত কোন ইমারত নির্মাণ কমিটি;

১[(গগ) “পাহাড়” অর্থে টিলা অন্তর্ভুক্ত হইবে;]

২[(গগগ) “মহাপরিকল্পনা” অর্থ বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো ভূমি ব্যবহারের উদ্দেশ্যে আপাতত বলবৎ কোনো আইনের অধীন প্রস্তুতকৃত ও অনুমোদিত মহাপরিকল্পনা;]

(ঘ) (অ) “মালিক” অর্থে কোনো ইমারত বা জলাধার সম্পর্কে কোনো ব্যক্তি যাহার খরচে উক্ত ইমারত নির্মাণ বা জলাধার খনন করা হইয়াছে ৩[অথবা যিনি] উক্ত ইমারত বা জলাধার হস্তান্তর করিবার অধিকারী, এবং তাহার উত্তরাধিকারী, স্বত্ব-নিয়োগী ও বৈধ প্রতিনিধিও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(আ) “মালিক” অর্থে কোনো পাহাড় সম্পর্কে কোনো ব্যক্তি যিনি পাহাড় দখলে আছেন এবং উহা হস্তান্তর করিবার অধিকারী, এবং তাহার উত্তরাধিকারী, স্বত্ব-নিয়োগী ও বৈধ প্রতিনিধিও ইহার অন্তর্ভুক্ত হইবে;

(ঙ) “নির্ধারিত” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত;

(চ) “জলাধার” অর্থে ডোবা, নালা, কূপ ও প্রণালি অন্তর্ভুক্ত হইবে; এবং

(ছ) “অস্থায়ী ইমারত” অর্থ ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক অস্থায়ী প্রকৃতির বলিয়া ঘোষিত এইরূপ কোনো ইমারত।

সংশোধনী টীকা (৩)
  1. দফা (গগ) পূর্ববঙ্গ ইমারত নির্মাণ (সংশোধন) আইন, ১৯৬০ (পূর্ববঙ্গ ১৯৬০ সনের ৪নং আইন) এর ৪ ধারা দ্বারা সন্নিবেশিত।
  2. দফা (গগগ) ইমারত নির্মাণ (সংশোধন) আইন, ১৯৮৭ (১৯৮৭ সনের ১২নং আইন) এর ৩ ধারা দ্বারা সন্নিবেশিত।
  3. “অথবা যিনি” শব্দগুলির পরিবর্তে “অথবা যিনি” শব্দগুলি ইমারত নির্মাণ (সংশোধন) আইন, ১৯৮৭ (১৯৮৭ সনের ১২ নং আইন) এর ৩ ধারা দ্বারা প্রতিস্থাপিত।

বাংলা পাঠ: মুদ্রিত বাংলা সংকলন থেকে হুবহু, সংশোধনী টীকাসহ (মূল পাতা দেখুন, PDF পৃ. ৩)। আইনটি ইংরেজিতে প্রণীত; আইনি প্রয়োজনে English ট্যাবের মূল পাঠ দেখুন।

মূল পাঠ (ইংরেজি)

2. In this Act, unless there is anything repugnant in the subject or context,-

(a) “Authorised Officer” means an officer appointed by the Government, by notification in the official Gazette, to exercise in any area the functions of an Authorised Officer under this Act;

(b) “building” includes a house, out-house, hut, wall and any other structure whether of masonry, bricks, corrugated iron sheets, metal, tiles, wood, bamboos, mud, leaves, grass, thatch or any other material whatsoever;

(c) “Committee” means a building Construction Committee constituted for any area in the prescribed manner;

1[(cc) “hill” includes hillocks;]

2[(ccc) “master plan” means the master plan prepared and approved under any law for the time being in force for the utilisation of any land anywhere in Bangladesh;]

(d) (i) “owner” in relation to a building or tank means the person at whose expenses such building or tank is constructed or excavated 3[or who] has the right to transfer the same, and includes his heirs, assigns and legal representatives;

(ii) “owner” in relation to a hill means a person who possesses the hill and has the right to transfer the same, and includes his heirs, assigns and legal representatives;

(e) “prescribed” means prescribed by rules made under this Act;

(f) “tank” includes ditch, drain, well and channel; and

(g) “temporary building” means such building which is declared by the Authorised Officer to be of a temporary nature.

সংশোধনী টীকা (৩)
  1. Clause (cc) was inserted by section 4 of the East Bengal Building Construction (Amendment) Ordinance, 1960 (East Pakistan Ordinance No. IV of 1960)
  2. Clause (ccc) was inserted by section 3 of the Building Construction (Amendment) Act, 1987 (Act No. XII of 1987)
  3. The words “or who” were substituted for the words “and who” by section 3 of the Building Construction (Amendment) Act, 1987 (Act No. XII of 1987)

মূল পাঠ: Laws of Bangladesh (bdlaws.minlaw.gov.bd), হুবহু।

তথ্যসূত্র: The Building Construction Act, 1952, section 2 — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।