দেওয়ানি আদালতের এখতিয়ার নিষিদ্ধ
বাংলা পাঠ
১৪। দেওয়ানী আদালতের এখতিয়ারে বাধা।-
ধারা ১৫ এর বিধান সাপেক্ষে, ধারা ৩ বা ধারা ৩ক ১[বা ধারা ৩খ বা ধারা ৩গ বা ধারা ৩ঘ] বা ধারা ৪ বা ধারা ৫ বা ধারা ৬ বা ধারা ৯ এর অধীন প্রদত্ত আদেশ চূড়ান্ত বলিয়া গণ্য হইবে এবং কোনো দেওয়ানী আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না।
সংশোধনী টীকা (১)
- “বা ৩খ” শব্দ ও সংখ্যার পরিবর্তে “বা ধারা ৩খ বা ধারা ৩গ বা ধারা ৩ঘ” শব্দগুলি ও সংখ্যাগুলি ইমারত নির্মাণ (সংশোধন) আইন, ১৯৯০ (১৯৯০ সনের ৩৫ নং আইন) এর ১০ ধারা দ্বারা প্রতিস্থাপিত।
বাংলা পাঠ: মুদ্রিত বাংলা সংকলন থেকে হুবহু, সংশোধনী টীকাসহ (মূল পাতা দেখুন, PDF পৃ. ১২)। আইনটি ইংরেজিতে প্রণীত; আইনি প্রয়োজনে English ট্যাবের মূল পাঠ দেখুন।
মূল পাঠ (ইংরেজি)
14. Every order under section 3 or section 3A 1[or section 3B or section 3C or section 3D] or section 4 or section 5 or section 6 or section 9 shall, subject to the provision of section 15, be final and shall not be called in question in any Civil Court.
সংশোধনী টীকা (১)
- The words, figures and letters “or section 3B or section 3C or section 3D” were substituted for the word, figure and letter “or 3B” by section 10 of the Building Construction (Amendment) Act, 1990 (Act No. XXXV of 1990)
মূল পাঠ: Laws of Bangladesh (bdlaws.minlaw.gov.bd), হুবহু।
তথ্যসূত্র: The Building Construction Act, 1952, section 14 — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।