RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৬

দখলদার উচ্ছেদ

Section 6 · Eviction of occupier

বাংলা পাঠ

১[৬। ভোগ-দখলকারীকে উচ্ছেদ।-

(১) ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা, ক্ষেত্রমত, কমিটি ধারা ৩খ অথবা ধারা ৪ অথবা ধারা ৫ এর উপ-ধারা (১) এর অধীন কোনো ইমারতের মালিক, দখলকার বা, ক্ষেত্রমত, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে কোনো নোটিশ প্রদানের সহিত যুগপৎভাবে নোটিশে উল্লিখিত মেয়াদের মধ্যে, বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা কমিটি কর্তৃক বর্ধিত সময়ের মধ্যে উক্ত ইমারত খালি করিবার নোটিশ প্রদান করিতে পারিবেন।

(২) উপ-ধারা (১) এর অধীন ইমারত খালি করিবার নোটিশ প্রাপ্তির পর যদি নোটিশ প্রাপ্ত ব্যক্তি নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে ইমারত খালি না করেন, তাহা হইলে আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, তিনি ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা, ক্ষেত্রমত, কমিটি কর্তৃক সরাসরি উচ্ছেদের জন্য দায়ী হইবেন, এবং ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা, ক্ষেত্রমত, কমিটি উক্তরূপ উচ্ছেদ কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় বল প্রয়োগ করিতে বা করাইতে পারিবেন।]

সংশোধনী টীকা (১)
  1. ধারা ৬ ইমারত নির্মাণ (সংশোধন) আইন, ১৯৮৭ (১৯৮৭ সনের ১২ নং আইন) এর ৬ ধারা দ্বারা প্রতিস্থাপিত।

বাংলা পাঠ: মুদ্রিত বাংলা সংকলন থেকে হুবহু, সংশোধনী টীকাসহ (মূল পাতা দেখুন, PDF পৃ. ৯)। আইনটি ইংরেজিতে প্রণীত; আইনি প্রয়োজনে English ট্যাবের মূল পাঠ দেখুন।

মূল পাঠ (ইংরেজি)

1[6. (1) The Authorised Officer or the Committee, as the case may be, shall, simultaneously with the issue of an order under section 3B or a notice under section 4 or sub-section (1) of section 5 on the owner, the occupier or the person in-charge of the building, as the case may be, issue a notice upon them to vacate the building within the period mentioned therein or within such further period as may be extended by the Authorised Officer or the Committee.

(2) If the person upon whom a notice to vacate the building under sub-section (1) has been served does not, in pursuance of that notice, vacate the building within the period mentioned in the notice, he shall, notwithstanding anything contained in any other law for the time being in force, be liable to be summarily evicted therefrom by the Authorised Officer or the Committee, as the case may be, and the Authorised Officer or the Committee may, in effecting such eviction, use or cause to be used such force as may be deemed necessary.]

সংশোধনী টীকা (১)
  1. Section 6 was substituted by section 6 of the Building Construction (Amendment) Act, 1987 (Act No. XII of 1987)

মূল পাঠ: Laws of Bangladesh (bdlaws.minlaw.gov.bd), হুবহু।

তথ্যসূত্র: The Building Construction Act, 1952, section 6 — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।