ইমারত অপসারণ ইত্যাদি
বাংলা পাঠ
১[৭। ইমারত অপসারণ, ইত্যাদি।-
(১) যদি কোনো ব্যক্তি ধারা ৩খ এর অধীন নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ইমারত বা ইহার কোনো অংশ অপসারণ করিবার বা ভাঙ্গিয়া ফেলিবার কিংবা কোনো জলাধার বা ইহার কোনো অংশ ভরাট করিবার নির্দেশ প্রতিপালন করিতে ব্যর্থ হন, তাহা হইলে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা, ক্ষেত্রমত, কমিটি প্রয়োজনীয় বল প্রয়োগ করিয়া বা করাইয়া উক্ত ইমারত বা ইহার কোনো অংশ অপসারণ করাইবার বা জলাধার বা ইহার কোনো অংশ ভরাট করাইতে পারিবেন, এবং এইরূপ কার্যের জন্য ব্যয়িত অর্থ ইহার মালিকের নিকট হইতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ (১৮৯৮ সনের ৫ নং আইন) এর ধারা ৩৮৬ এ বর্ণিত পদ্ধতিতে জরিমানা হিসাবে আদায় করা যাইবে।
(২) যদি কোনো ব্যক্তি ধারা ৪ অথবা ধারা ৫ এর উপ-ধারা (১) এর অধীন নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ইমারত অপসারণ করিবার নির্দেশ প্রতিপালন করিতে ব্যর্থ হন, তাহা হইলে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা নিজ খরচে অস্থায়ী ইমারত বা, ক্ষেত্রমত, নির্মাণাধীন ইমারত অপসারণ করাইতে পারিবেন, এইক্ষেত্রে উক্তরূপ ব্যক্তি কোনোরূপ ক্ষতিপূরণের অধিকারী হইবেন না।]
সংশোধনী টীকা (১)
- ধারা ৭ ইমারত নির্মাণ (সংশোধন) আইন, ১৯৮৭ (১৯৮৭ সনের ১২ নং আইন) এর ৭ ধারা দ্বারা প্রতিস্থাপিত।
বাংলা পাঠ: মুদ্রিত বাংলা সংকলন থেকে হুবহু, সংশোধনী টীকাসহ (মূল পাতা দেখুন, PDF পৃ. ৯)। আইনটি ইংরেজিতে প্রণীত; আইনি প্রয়োজনে English ট্যাবের মূল পাঠ দেখুন।
মূল পাঠ (ইংরেজি)
1[7. (1) If any person fails to comply with any direction for removal or dismantling of any building or any portion thereof or filling up any tank or any portion thereof, given to him under section 3B, within the period fixed therefore, the Authorised Officer or the Committee, as the case may be, may cause the building or portion thereof to be removed or the tank or portion to be filled up, as the case may be, by using or causing to be used such force as may be deemed necessary; and the cost thus incurred shall be realised from its owner in the manner laid down for recovery of fine under section 386 of the Code of Criminal Procedure, 1898 (Act V of 1898).
(2) If any person fails to comply with any direction for removal of any building given to him under section 4 or sub-section (1) of section 5, within the period fixed therefore, the Authorised Officer may cause the temporary building or the building under construction, as the case may be, to be removed at his own expenses in which case such person shall not be any more entitled to any compensation.]
সংশোধনী টীকা (১)
- Section 7 was substituted by section 7 of the Building Construction (Amendment) Act, 1987 (Act No. XII of 1987)
মূল পাঠ: Laws of Bangladesh (bdlaws.minlaw.gov.bd), হুবহু।
তথ্যসূত্র: The Building Construction Act, 1952, section 7 — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।