RMG Code — Rules for a Better TomorrowRMG Code
মজুরি CO₂e
ধারা৩ঘ

পাহাড় কাটা বন্ধের নির্দেশ

Section 3D · Direction for stopping cutting or razing of hill

বাংলা পাঠ

৩ঘ। পাহাড় কর্তন বা ধ্বংসকরণ কাজ বন্ধের নির্দেশনা।-

(১) যদি ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা, ক্ষেত্রমত, কমিটির নিকট প্রতীয়মান হয় যে, ধারা ৩গ এর অধীন অনুমোদন ব্যতীত অথবা উক্ত ধারার অধীন যে সকল শর্তে অনুমোদন প্রদান করা হইয়াছিল উহার কোনো শর্ত লঙ্ঘন করিয়া কোন পাহাড় কর্তন বা বিনষ্ট করা হইতেছে, সেইক্ষেত্রে তিনি বা উহা, নোটিশ দ্বারা, নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে যাহা তিন দিনের কম হইবে না, পাহাড় কর্তন বা বিনষ্টকরণ কাজ কেন বন্ধ করা হইবে না সেই মর্মে পাহাড়ের মালিক বা ভোগদখলকারীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করিবেন।

(২) উপ-ধারা (১) এর অধীন কোনো ব্যক্তিকে কারণ দর্শাইবার নোটিশ প্রদান করা হইলে, তিনি নোটিশ প্রদানের তারিখ হইতে উপ-ধারা (৩) এর অধীন কোনো আদেশ প্রদান না করা পর্যন্ত উক্তরূপ পাহাড় কর্তন বা ধ্বংসকরণ কাজ বন্ধ রাখিবেন।

(৩) নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে কারণ দর্শাইলে উক্ত কারণসমূহ, যদি থাকে, বিবেচনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানীর যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করিবার পর, অথবা যেক্ষেত্রে নোটিশে উল্লিখিত সময়ের মধ্যে কোনো কারণ দর্শানো না হয় সেইক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা, ক্ষেত্রমত, কমিটি উপযুক্ত অনুসন্ধানের পর যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, ধারা ৩গ এর অধীন অনুমোদন ব্যতীত অথবা অনুমোদনপত্রে যে সকল শর্ত সাপেক্ষে অনুমোদন প্রদান করা হইয়াছিল উহার কোনো শর্ত লঙ্ঘন করিয়া কোনো পাহাড় কর্তন বা বিনষ্ট করা হইয়াছে বা হইতেছে, তাহা হইলে তিনি বা উহা, কারণ উল্লেখপূর্বক লিখিত আদেশ দ্বারা, উক্ত পাহাড়ের মালিক এবং ভোগদখলকারীকে উক্ত পাহাড় কর্তন বা বিনষ্টকরণ কাজ বন্ধ করিবার জন্য নির্দেশ দিতে পারিবেন; এবং অন্যথায় উক্ত নোটিশ রদ করিবেন।

(৪) এই ধারার অধীন কোনো নোটিশ বা আদেশ নির্ধারিত পদ্ধতিতে জারি করিতে হইবে।]

সংশোধনী টীকা

ধারা ৩গ ও ৩ঘ একসাথে ১৯৯০ সনের ৩৫ নং আইন দ্বারা সন্নিবেশিত (ধারা ৩গ-এর টীকা দেখুন)।

বাংলা পাঠ: মুদ্রিত বাংলা সংকলন থেকে হুবহু, সংশোধনী টীকাসহ (মূল পাতা দেখুন, PDF পৃ. ৮)। আইনটি ইংরেজিতে প্রণীত; আইনি প্রয়োজনে English ট্যাবের মূল পাঠ দেখুন।

মূল পাঠ (ইংরেজি)

3D. (1) Where it appears to the Authorised Officer or the Committee, as the case may be, that any hill is being cut or razed without obtaining the sanction under section 3C, or in breach of any of the terms or conditions subject to which sanction was granted under that section, he or it may, by a notice, direct the owner or the occupier of the hill to show cause, within such period, not being less than three days, as may be mentioned in the notice, why the cutting or razing of the hill should not be stopped.

(2) Where a person is asked by a notice under sub-section (1) to show cause why the cutting or razing of the hill should not be stopped, he shall stop such cutting or razing from the date the notice is served on him till an order is made under sub-section (3).

(3) Where, after considering the cause shown, if any, within the time mentioned in the notice and giving the person showing the cause a reasonable opportunity of being heard, or where no cause is shown within such time, the Authorised Officer or the Committee, as the case may be, after such enquiry as he or it deems fit, is satisfied that the hill has been or is being cut or razed without obtaining the sanction under section 3C or in breach of any of the terms and conditions subject to which sanction was granted under that section, he or it may, by order in writing stating reasons therefore, direct the owner and the occupier of the hill to stop the cutting or razing of the hill; and otherwise shall make an order vacating the notice.

(4) A notice or an order under the section shall be served in the prescribed manner.]

মূল পাঠ: Laws of Bangladesh (bdlaws.minlaw.gov.bd), হুবহু।

তথ্যসূত্র: The Building Construction Act, 1952, section 3D — bdlaws.minlaw.gov.bd। হালনাগাদ: ০৮ নভেম্বর ২০২৬।